সরকারসহ অন্যদের সহায়তা অব্যাহত থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব, ইইউকে ইসি

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৫ পিএম

পর্যবেক্ষক পাঠাবে না বলে ইউরোপীয় ইউনিয়ন যে চিঠি দিয়েছে, তার জবাব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সরকারের সহায়তা অব্যাহত থাকলে আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলেও ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছে ইসি।

রোববার নির্বাচন কমিশনার মো. আহসান হাবীব খান সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, সিইসি চিঠিতে বলেছেন, নির্বাচন কমিশন সরকার ও অন্যদের কাছ থেকে যেভাবে সহায়তা পাচ্ছে, এটি অব্যাহত থাকলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে কমিশন সক্ষম হবে।

আহসান হাবীব খান সাংবাদিকদের বলেন, ইসি মনেপ্রাণে বিশ্বাস করে, ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণে একটি ছোট দল হলেও পাঠাবে।

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না বলে নির্বাচন কমিশনকে বুধবার জানায় ইইউ।

ঢাকা সফর করে যাওয়া ইইউর প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দলের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে ইইউ।

ওই চিঠিতে বলা হয়েছে, নির্বাচন পর্যবেক্ষণে ২০২৩-২৪ সালের জন্য ইইউর বরাদ্দ বাজেটের স্বল্পতার কারণে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইইউ।

কমিশনার আহসান হাবীব খান সাংবাদিকদের বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন দ্বাদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না কেন, সে বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়কে ইতোমধ্যে জানিয়েছে। তাদের বাজেট স্বল্পতার কথা জানিয়েছে। তবে পর্যবেক্ষক পাঠাবে না বলেনি। পূর্ণাঙ্গ দল পাঠাবে না বলে জানিয়েছে। ছোট করে পাঠাবে কী পাঠাবে না এটাও উল্লেখ করেনি।

তিনি বলেন, ‘তারা কিন্তু ছোট পরিসরে যে পাঠাবে না, তা বলেনি। আমরা আশা করতে পারি, যত বেশি পর্যবেক্ষক ইলেকশন প্রসেসটা মনিটর করবে, সেটা অবজারভার দিয়ে হোক, সাংবাদিক হোক, যত বেশি থাকবে তা স্বচ্ছ হবে। আমাদের আশা সবসময় থাকবে। দেশি-আন্তর্জাতিক যত বেশি অবজারভার থাকবে, আমাদের জন্য ভালো হবে। নির্বাচন যত বেশি মনিটর হবে, তত আমাদের ওপর চাপ পড়বে। আমাদের মধ্যে উপলব্ধি থাকবে-সবাই আমাদের দেখছে। এতে নির্বাচন সুষ্ঠু হবে।’

এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, মার্কিন ভিসানীতি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের দ্বিপাক্ষিক বিষয়। এর সাথে নির্বাচন কমিশন সম্পর্কিত নয়।

 

কেএসএইচ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর