জনগণের কাছে সুষ্ঠু হলেই নির্বাচন সফল: সিইসি

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৯:৩১ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কে নির্বাচনে অংশ নিলো তা দেখার বিষয় নয়, জনগণের কাছে সুষ্ঠু ভোট দৃশ্যমান হলেই নির্বাচন সফল হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে শনিবার সকালে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন তিনি।

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন সিইসি। 

সিইসি বলেন, সরকার বলতে আমরা এসপি-ডিসিকে মনে করি। আপনারা সরকারে প্রতিনিধিত্ব করছেন। নির্বাচন আয়োজন খুবই কঠিন কমযজ্ঞ। আমাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনটা গ্রহণযোগ্য হতে হবে। আমার অনুরোধ থাকবে নির্বাচন যাতে সুষ্ঠু হয়েছে তা যেন দৃশ্যমান হয়।

তিনি আরও বলেন, জনগণ যদি আসে তাহলে নির্বাচনের সফলতা হবে, তাই কে আসলো কে আসলো না তা বিষয় নয়। আগামী নির্বাচনে রাষ্ট্রের কর্মচারী হিসেবে নিরপেক্ষভাবে নির্বাচন করবেন। আইনশৃঙ্খলার ব্যত্যয় হবে না বলে আশা করি। দলীয় চিন্তাভাবনার ঊর্ধ্বে উঠে আপনারা কাজ করবেন।

এসময় দলীয় চিন্তাভাবনার ঊর্ধ্বে উঠে, সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের আহবান জানান তিনি। 

দুই ধাপে প্রশাসনের মোট ২২৫ জন কর্মকর্তা এই কর্মশালায় অংশ নিচ্ছেন। প্রথম ধাপে শনিবার ও রোববার এই দু'দিন চলবে প্রশিক্ষণ। এরপর ২৮ ও ২৯ তারিখে হবে দ্বিতীয় ধাপের কার্যক্রম।

আরবিএস
জাতীয় নির্বাচন সুন্দরভাবে আয়োজন করতে পারলেও আগামীতে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা নির্বাচন কমিশনের (ইসি) জন্য একটি বড়ো চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম...
দেশে শুধু একটি নয়, ধারাবাহিকভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির...
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস মঙ্গলবার বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশসংবলিত চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবেন।
সরকারের সাথে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।  
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর