মার্কিন সুপারিশে সংলাপ থাকলেও তত্ত্বাবধায়ক নেই

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৩:০৪ পিএম

বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহায়ক ভূমিকা পালনে পাঁচ দফা সুপারিশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। সপ্তাহজুড়ে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের সঙ্গে কথা বলা শেষে রোববার এক বিবৃতির মাধ্যমে দলটি এসব সুপারিশ দিয়েছে।

পাঁচ দফা সুপারিশে সুষ্ঠু নির্বাচনের জন্য সব বিষয় নিয়ে সব দলের সাথে আলোচনা, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা ও ভোটে সব দলের অংশগ্রহণসহ সহিংসতা পরিহারের কথা বলা হলেও, বিএনপির তত্ত্ববধায়ক সরকারের দাবি নিয়ে কোন বক্তব্য দেয়নি যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। 

তবে নির্বাচনে সব দলের অংশগ্রহণের পরিবেশ নিশ্চিত করা এবং নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পরিবেশ তৈরি করার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)।

মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। ছবি: সংগৃহীত

বিবৃতিতে আরও বলা হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, দারিদ্র হ্রাস ও পরিবেশগত অগ্রগতি সত্ত্বেও রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি বিষয়ে জানতে বাংলাদেশের বিভিন্ন পক্ষের সঙ্গে গত এক সপ্তাহজুড়ে ধারাবাহিক বৈঠক করেছে এ মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল।

তাদের অন্যতম পর্যবেক্ষণ হলো, আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করার পরিকল্পনা থাকতে পারে। নির্বাচনের আগে সবার গঠনমূলক অংশগ্রহণ এখনও নেই বলেও তারা উল্লেখ করেছে। সেই পরিবেশ তৈরি করার তাগিদও দিয়েছে প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলটি। এই পর্যবেক্ষণকে নির্বাচনের লিটমাস টেস্ট বলছে আইএরআই এবং এনডিআই।

মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। ছবি: সংগৃহীত

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আড়াই মাস আগে বাংলাদেশের নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণে ঢাকা সফরে আসে যুক্তরাষ্ট্রের এ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলটি। গত ৭ অক্টোবর থেকে নির্বাচন কমিশন, বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর সফরের পঞ্চম দিনে বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে প্রতিনিধি দলটি। এর আগে এ দলের প্রতিনিধিরা স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গেও সচিবালয়ে বৈঠক করেন।

বিবৃতিতে যে পাঁচটি সুপারিশ করা হয়েছে, সেগুলো হলো- পরিমিত রাজনৈতিক বক্তৃতা এবং নির্বাচনের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে প্রকাশ্য সংলাপে বসা; বাকস্বাধীনতার সুরক্ষা এবং নাগরিকদের জন্য এমন একটি জায়গা তৈরি করা, যেখানে ভিন্নমতকে সম্মান করা হয়; সহিংসতামুক্ত নির্বাচনের অঙ্গীকার, যারা রাজনৈতিক সহিংসতায় জড়িত তাদের জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা; স্বাধীন নির্বাচন ব্যবস্থাপনাসহ সব দলের অর্থপূর্ণ রাজনৈতিক প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি করা এবং নাগরিকদের মধ্যে সক্রিয় ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে অংশগ্রহণের সংস্কৃতি তৈরি করা ও তা এগিয়ে নেয়া।

বিবৃতিতে আরও বলা হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, দারিদ্র হ্রাস ও পরিবেশগত অগ্রগতির পরও রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আস্থা কমে গেছে। যা গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর কালো ছায়া ফেলছে এবং অর্থনৈতিক ও উন্নয়নের ধারাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। ছবি: সংগৃহীত

এতে আরও বলা হয়, যদি প্রধানমন্ত্রী পদত্যাগ না করেন এবং একটি নিরপেক্ষ নির্বাচন প্রশাসন প্রতিষ্ঠা করা না হয়, তবে দেশের প্রধান বিরোধী দল আগামী জাতীয় সংসদ নির্বাচন বয়কটের পরিকল্পনা করছে। যদিও এসব দাবি মেনে নিতে অস্বীকার করেছে সরকার। 

ফলে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তাতে বাংলাদেশের নাগরিকরা তাদের রাজনৈতিক পছন্দ থেকে বঞ্চিত হচ্ছে এবং রাজনৈতিক প্রক্রিয়ার ওপর থেকেও তাদের আস্থা উঠে যাচ্ছে। ব্যাপক অনাস্থা, রাজনৈতিক সংলাপের অভাবের কারণে উত্তেজনা ও সহিংসতা বাড়ছে।

যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রতিনিধি দলটি ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে।

আরবিএস
ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুর উপনির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে বৃহস্পতিবার আরও সাতটি নির্বাচনী মামলা দায়ের করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছেন এগারো দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে ঢাকা-৪ ও ঢাকা-১৬ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছেন বিএনপির দুই প্রার্থী।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর