১৫০ সেতু ও ১৪ ওভারপাস উদ্বোধন বৃহস্পতিবার

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৩:৫৩ পিএম

সারাদেশে এক সঙ্গে ১৫০ সেতু উদ্বোধন হতে যাচ্ছে বৃহস্পতিবার। ৩৯ জেলায় সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্মাণ করা এসব সেতুর পাশপাশি বিভিন্ন সড়কে ১৪টি ওভারপাসও একযোগে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধমে দেশে এক সঙ্গে ১০০ সেতু উদ্বোধনের অল্প দিনের মধ্যেই আবারও এক সঙ্গে ১৫০ সেতুর উদ্বোধন হতে চলেছে।

সড়ক ও মহাসড়ক বিভাগ সূত্র জানিয়েছে, একই দিনে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস পরীক্ষা কেন্দ্র, ডিটিসিএ ভবন, বিআরটিসির ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনের কথা রয়েছে।

ময়মনসিংহের কেওয়াটখালীতে দেশের প্রথম বৃহৎ স্টিল স্ট্রাকচারের আর্চ সেতু ও রহমতপুর সেতু নির্মাণেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাছাড়া সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের ক্ষতিপূরণ প্রদানের কাজও শুরু হবে একই দিনে।

উদ্বোধনের অপেক্ষায় থাকা সেতুগুলোর মধ্যে সর্বোচ্চ ৪০টির অবস্থান ময়মনসিংহ বিভাগে। এছাড়া ঢাকা বিভাগে ৩২টি, চট্টগ্রামে ২৭টি ও রাজশাহীতে ২২টি, খুলনায় ১২টি, বরিশাল ও রংপুরে ৮টি করে এবং সিলেট বিভাগে একটি সেতু উদ্বোধন হতে যাচ্ছে।

নতুন চালু হতে যাওয়া ১৫০ সেতুর মোট দৈর্ঘ্য ৯.৪৫ কিলোমিটার। আর উদ্বোধনের অপেক্ষায় থাকা রাজশাহী বিভাগের আটটি ও রংপুর বিভাগের ছয়টি ওভারপাসের মোট দৈর্ঘ্য ৬৮৯ মিটার।

উত্তরবঙ্গের যানজট নিরসনে ঢাকা-রংপুর জাতীয় মহাসড়ক (এন-৫) সহ বেশ কয়েকটি মহাসড়কে নির্মিত ১৪টি ওভারপাসের মধ্যে ৮টি অবস্থিত রাজশাহী বিভাগে আর ৬টির অবস্থান রংপুর বিভাগে।

সরকারের নিজস্ব অর্থায়নে নির্মাণ করা ব্রাহ্মণবাড়িয়া জেলায় তিতাস সেতুর দৈর্ঘ্য ৫৫৮.২১ মিটার। এর বাইরে ৪০২.৬১ মিটার দৈর্ঘ্যের সুনামগঞ্জ জেলার ছাতক সুরমা সেতু, বগুড়ার ২৯৮.৮০ মিটার দীর্ঘ আড়িয়ারঘাট সেতু, ১৯৩.৩০ মিটার দীর্ঘ ঢাকা জেলার নয়ারহাট সেতু উদ্বোধন হবে।

বিভিন্ন মহাসড়কে অবস্থিত জরাজীর্ণ, অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলী সেতু প্রতিস্থাপন করে নির্মাণ করা নতুন ১৫টি আরসিসি সেতু উদ্বোধন হচ্ছে। এর মধ্যে গাজীপুরের ১৮৭.১৮ মিটার দীর্ঘ চাপাইর সেতু ও নারায়ণগঞ্জের ১৪৯.৮৭ মিটার দৈর্ঘ্যের রামচন্দ্রী সেতু উল্লেখযোগ্য।

দেশের সীমান্ত ঘেঁষে বিস্তৃত সড়ক নেটওয়ার্ককে সচল করতে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার সীমান্ত সড়কে ১৯টি নতুন সড়ক নির্মাণ করা হয়েছে।

তাছাড়া জামালপুর জেলায় রৌমারী স্থলবন্দর জামালপুর- ধানুয়া কামালপুর-কদমতলা (রৌমারী) জেলা মহাসড়কে পাঁচটি সেতু ভারতের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে সহায়ক হবে বলে মনে করে সেতু বিভাগ।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহায়তায় ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট এর আওতায় ১৬টি সেতু উদ্বোধন হচ্ছে।

একই সংস্থার অর্থায়নে চলমান ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রীজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট এর আওতায় দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্মিত ২১ সেতুর উদ্বোধন হতে যাচ্ছে।

এশীয় উন্নয়ন ব্যাংকে (এডিবি) সহযোগিতায় চলমান এলেঙ্গা- হাটিকামরুল-রংপুর মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় ১৪ সেতু উদ্বোধন হচ্ছে।

একই প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও রংপুর জেলায় মোট ১৪টি ওভারপাসও উদ্বোধন হবে ১৯ অক্টেবর।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর