শেখ হাসিনা একজন বিস্ময়কর রাজনৈতিক নেতা: টাইম ম্যাগাজিন

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০১:৩৪ এএম

বিশ্বের প্রভাবশালী টাইম ম্যাগাজিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনটির শিরোনাম, শেখ হাসিনা ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ।

প্রতিবেদনে বলা হয়, সত্তরোর্ধ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে অবিসংবাদিত এক নাম। তার নেতৃত্বে ১৭ কোটি মানুষের স্বল্পোন্নত দেশটি এখন এশিয়া-প্যাসিফিকের দ্রুততম সম্প্রসারণশীল অর্থনীতির দেশে পরিণত হয়েছে। 

গত সেপ্টেম্বর নেয়া প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি প্রতিবেদনের শুরুতে টাইম ম্যাগাজিন বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিস্ময়কর রাজনৈতিক নেতা যিনি গত এক দশকে এশিয়া প্যাসিফিক অঞ্চলে দ্রুততম বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশের ব্যাপক উত্থান ঘটিয়েছেন। 

প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সাল থেকে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন যা বিশ্বের সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকার রেকর্ড। এর আগেও তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন। একাধারে তিনি সামরিক শক্তি এবং ইসলামপন্থিদের মোকাবিলা করে কৃতিত্বের সঙ্গে এ দায়িত্ব পালন করছেন।

বিগত বছরগুলোতে শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা হয়েছে বলে উল্লেখ করে টাইম ম্যাগাজিন। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে প্রধান বিরোধী দল বিএনপি'র সমর্থকরা নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়েছে। পুলিশের যানবাহন এবং বাসেও আগুন দেয়া হয়েছে। এসব ঘটনায় প্রাণ গেছে কয়েকজনের। বিএনপি ২০১৪ সালে নির্বাচনে আসেনি। এবার তাদের দাবি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে শেখ হাসিনা প্রথমবার গ্রেপ্তার হন ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে। ওই বছরের ১৬ জুলাই তাকে নিজ বাসভবন ‘সুধা সদন’ থেকে গ্রেপ্তার করা হয়।

জিডিপি প্রবৃদ্ধি বাড়ানো, মাথাপিছু আয় বৃদ্ধি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, পদ্মা সেতু, মেট্রোরেল, ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তার শাসনামলে ব্যাপক অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি হয়।

তাই, ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার কিংবা ভারতের ইন্দিরা গান্ধীর চেয়ে বেশিবার নির্বাচনে জয়ী হওয়া শেখ হাসিনা আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে আবারও জয়ী হওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আত্মবিশ্বাসী এ কারণে যে, দেশের মানুষ তার সাথে আছেন।

তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে তাকে হারানো সহজ নয়। একমাত্র বিকল্প হল নির্মূল করা এবং তিনি জনগণের জন্য মরতেও প্রস্তুত।

আরবিএস
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব। ঢাকার আমিনবাজারে গত দুই মাসে দৃশ্যমান পরিবর্তন এর...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর