দেশকে অকার্যকর করতে বিএনপি সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৩:১৪ পিএম

বিএনপিকে জনবিচ্ছিন্ন দল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি দেশ ও মানুষের সম্পদ নষ্ট করে আবারও নতুন ভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। 

বুধবার দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে ডিএনসিসি এলাকায় 'স্মার্ট অন স্ট্রিট পার্কিং' এর পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, বিএনপি বিরোধী দল নয়, তারা জনবিচ্ছিন্ন দল, যারা দেশ ও মানুষের সম্পদ নষ্ট করে আবারও দেশকে অকার্যকর করতে সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করছে।

তিনি আরও বলেন, সরকারের স্মার্ট বাংলাদেশ গড়তে এই কার্যক্রম পুরোপুরি চালু হলে রাজধানীবাসী কিছুটা স্বস্তি পাবে। সন্ধ্যার পরে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে চলাচলের কোন জায়গা থাকে না অভিযোগ করে মন্ত্রী দ্রুত এই সমস্যা সমাধানের আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো: আতিকুল ইসলাম বলেন, রাজধানীর গাড়ি গুলো কোথায় পার্কিং হচ্ছে জানা নেই। স্মার্ট বাংলাদেশের জন্য নগরের গাড়ী ব্যবস্থাপনা পদ্ধতিকে স্মার্ট করতে হবে।

মেয়র আরও বলেন, ডিএনসিসির প্রায় সকল সেবাতেই ডিজিটাল লেনদেনের ব্যবস্থা চালু করা হয়েছে । স্মার্ট বাংলাদেশ গড়তে ঢাকা শহরে যানজট নিরসনে স্মার্ট অন স্ট্রিট পার্কিং ব্যবস্থাপনা আসছে। এই অবস্থা আরও একটি নতুন দিগন্ত উন্মোচিত করবে।

মেয়র আতিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী যখন স্মার্ট বাংলাদেশ গড়তে ব্যাস্ত তখন সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা করে দেশকে পেছনের দিকে নিতে চায়। 

নৌকার কোন ব্যাক গিয়ার নেই উল্লেখ করে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের স্মার্ট শহর গড়তে কাজ করছেন তারা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা মেট্রো পলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ পিপিএম চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো:মোস্তাফিজুর রহমান,এলওসিসি এর সভাপতি ও সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ প্রমুখ।

এআর
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
বিএনপির দীর্ঘ পথচলায় অর্জন ও সাফল্যের তালিকা বিশাল, ব্যাপক ও বিস্তৃত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর