প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টার পদত্যাগ কার্যকর

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০২:১১ পিএম

প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করার পর রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

উপদেষ্টারা হলেন- প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী বীর বিক্রম এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। ১৯ নভেম্বর তারা পদত্যাগ পত্র জমা দেন।

বুধবার রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গণের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর করা হবে। 

এর আগে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসন সাংবাদিকদের বলেছিলেন, পদত্যাগপত্র দিলেও তা কার্যকর করার জন্য একটা পদ্ধতি আছে, সেই প্রক্রিয়া আমরা শুরু করেছি। প্রক্রিয়া সম্পন্ন হলেই তা কার্যকর হবে।  

একাত্তর/এসি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। গুরুতর স্বাস্থ্যগত কারণে তিনি আজ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী (তদন্ত) ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ (অনুসন্ধান) পদত্যাগ করেছেন।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেন নাই বলেন জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর