হাসপাতালের তথ্য গণমাধ্যমকে না দেওয়ার নির্দেশ!

আপডেট : ১০ জুলাই ২০২১, ০৯:৫১ এএম

ঢাকা জেলাধীন সরকারি হাসপাতালসমূহে রোগীর সেবা সম্পর্কীত ও স্বাস্থ্য বিষয় কর্মকাণ্ডের উপর কোন প্রকার তথ্য আদান-প্রদান ও মন্তব্য না দেওয়ার নির্দেশনা জারি করেছে ঢাকা জেলা সিভিল সার্জন অফিস। 

বৃহস্পতিবার (৮ জুলাই) ঢাকা জেলার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এই নির্দেশনায় রোগীর ছবি তোলা, ভিডিও করা অথবা সাক্ষাৎকার ধারণ করা থেকে সংবাদমাধ্যমকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। 

বলা হয়েছে, এটি রোগীর গোপনীয়তা ভঙ্গের শামিল। 

নির্দেশনায় বলা হয়, বিরাজমান কোভিড-১৯ মহামারিকালীন পরিস্থিতিতে সিভিল সার্জন ব্যতীত অন্য কেউ টিভি চ্যানেল কিংবা কোন প্রকার প্রিন্ট মিডিয়ার নিকট স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মকাণ্ড অথবা রোগ ও রোগীদের সম্পর্কে কোন ধরনের তথ্য আদান-প্রদান বা মন্তব্য না দেওয়ার অনুরোধ করা হয়। 

আরও পড়ুন: কামরাঙ্গীরচরে বিস্ফোরণ, শিশুসহ পরিবারের ৫ জন দগ্ধ

ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে জারি করা এই নির্দেশনায় গণমাধ্যমের প্রতি অনুরোধ করা হয়েছে, স্বাস্থ্যসেবা ও হাসপাতাল সংক্রান্ত কোন তথ্য-উপাত্ত প্রয়োজন হলে যেন সরাসরি সিভিল সার্জনের সাথে যোগাযোগ করা হয়। 

নির্দেশনা পত্রটি ইতিমধ্যে ঢাকা জেলার সবকটি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, ৩১ শয্যা বিশিষ্ট কামরাঙ্গীরচর হাসপাতালের তত্বাবধায়ক,  জিওডি, স্কুল ক্লিনিক, মাতৃসদন কেন্দ্রের সংশ্লিষ্ট মেডিকেল অফিসারের নিকট পাঠানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা জেলার মাঠ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী নির্দেশনা পত্র পৌঁছার বিষয়টি স্বীকার করে জানান, প্লিজ এ বিষয়ে কিছু জানতে হলে সিভিল সার্জন অফিসে কথা বলেন।

বিষয়টি স্বীকার করে ঢাকা জেলার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান মুঠোফোনে একাত্তরকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় তিনি এই আদেশ জারি করেছেন। কোন বিষয় জানতে হলে তাঁর মোবাইল নাম্বারে কল দিতে পারবেন। টেলিভিশনে কিভাবে সাক্ষাতকার নেওয়া যাবে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাঁর মোবাইলে কথা বলে অডিও নেওয়ার জন্য। 


একাত্তর/আরএইচ

আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ নীতিই দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর