শেখ হাসিনার পাঠানো আম পেয়ে আমি অভিভূত: মোদি

আপডেট : ০৯ জুলাই ২০২১, ০১:২৮ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহারের আম গ্রহণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই উপহারে অভিভূত হয়েছেন ভারতের রাষ্ট্র প্রধান। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৫ জুলাই লেখা এক চিঠিতে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

চিঠিতে নরেন্দ্র মোদি লিখেছেন, বাংলাদেশ থেকে আপনার পাঠানো উপহারের আম আমাকে অভিভূত করেছে। এই উপহার আমার কাছে সম্প্রতি ঢাকা সফরের চমৎকার আতিথেয়তার সুখস্মৃতিকে ফিরিয়ে এনেছে।

মোদি আরও লিখেছেন, কোভিড-১৯ মহামারির কারণে বিঘ্ন সৃষ্টি হলেও সব ক্ষেত্রে আমাদের দ্বিপক্ষীয় সহযোগিতা বিকশিত হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে এতো প্রতিবন্ধকতার পরও প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেওয়ায় আমি সন্তুষ্ট।

দুই দেশের সরকারের কথা উল্লেখ করে মোদী জানান, পারস্পরিক স্বার্থে এই সম্পর্ক এগিয়ে নিতে ভারত সরকারের পক্ষে তিনি পুনরায় অঙ্গীকার ব্যক্ত করছেন।

এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উপহার হিসেবে আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপহার পেয়ে শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মমতা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভালো লেগেছে। ওই আমের মধ্যে আপনার যে স্নেহ এবং বাংলাদেশের যে সৌরভ মিশে আছে তাকে আমি সম্মান জানাই। আমি সত্যিই আপ্লুত।

আরও পড়ুন: হাসপাতালের তথ্য গণমাধ্যমকে না দেওয়ার নির্দেশ

এর আগে ৪ জুলাই ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরা, আসাম, মেঘালয় ও মিজোরামের মুখ্যমন্ত্রীদের জন্য হাঁড়িভাঙা আম উপহার পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী। 

ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব টেলিফোনে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একাত্তর/আরবিএস  

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...

লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর