মনোনয়নের বৈধতা ফেরাতে দুইদিনে ১৮৩ প্রার্থীর আপিল

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৯ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের বৈধতা ফেরাতে নির্বাচন কমিশনে(ইসি) দ্বিতীয় দিনে মোট ১৪১টি আপিল আবেদন জমা পড়েছে। এরমধ্যে ৭০জনই স্বতন্ত্র প্রার্থী।

বুধবার বিকেলে ইসির আইন শাখার যুগ্মসচিব মাহাবুবার রহমান সরকার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

দুই দিনে এ নিয়ে ১৮৩ জন ইসিতে মনোনয়নপত্রে বৈধতা ফেরাতে আবেদন করলেন।

মাহবুবার রহমান জানান, বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইসির দশটি অস্থায়ী বুথে সারা দেশের মনোনয়ন অবৈধ হওয়া প্রার্থীরা আপিল আবেদন করেছেন। এর মধ্যে রংপুর অঞ্চলের বুথে ১৪টি, রাজশাহী অঞ্চলের বুথে ২৬টি, খুলনা অঞ্চলের বুথে ১৮টি, বরিশাল অঞ্চলের বুথে ছয়টি, ময়মনসিংহ অঞ্চলের বুথে ১৯টি, সিলেট অঞ্চলের বুথে চারটি, ফরিদপুর অঞ্চলের বুথে ছয়টি, চট্টগ্রাম অঞ্চলের বুথে ৯টি, কুমিল্লা অঞ্চলের বুথে ১৬টি এবং ঢাকা অঞ্চলের বুথে ২৩টি আপিল জমা হয়েছে।

মঙ্গলবার জমা পড়েছিলো ৪২টি আপিল আবেদন। সবমিলিয়ে দুই দিনে মোট আবেদন জমা হয়েছে ১৮৩টি। যার মধ্যে রংপুর অঞ্চল থেকে ১৬টি, রাজশাহী অঞ্চল থেকে ২৬টি, খুলনা অঞ্চল থেকে ২৬টি, বরিশাল অঞ্চল থেকে ৮টি, ময়মনসিংহ অঞ্চল থেকে ২৮টি, সিলেট অঞ্চল থেকে ৫টি, ফরিদপুর অঞ্চল থেকে ১১টি, চট্টগ্রাম অঞ্চল থেকে ১৫টি, কুমিল্লা অঞ্চল থেকে ১৯টি এবং ঢাকা অঞ্চল থেকে ২৯টি-সবমিলিয়ে মোট ১৮৩টি আপিল জমা হয়েছে।

যুগ্মসচিব মাহাবুবার আরও বলেন, যদি কোনো প্রার্থী মনে করেন তার প্রতি অবিচার করা হয়েছে তাহলে তিনি কমিশনের কাছে আবেদন করতেই পারেন, সেটি কমিশন খতিয়ে দেখবে।

আপিলে স্বতন্ত্র প্রার্থীরা ন্যায়বিচার পাবেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ন্যায়বিচার করার জন্য আপিল গ্রহণ করা হয়েছে। কমিশন ন্যায়বিচার দেওয়ার জন্যই এই সুযোগ রেখেছে। প্রার্থীরা যদি আইনানুগভাবে তাদের বিষয়টি উপস্থাপন করতে পারেন অবশ্যই ন্যায়বিচার পাবেন।

কেএসএইচ
আগামী বছরের মে মাসের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট পাঁচ ধাপে আগামী ২৭ মে ২০২৭ সালের মধ্যে সব ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন...
আগামী সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন কমিশন বৈঠকে চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা হবে।
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর