প্রার্থিতা প্রত্যাহার, রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ রোববার

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১১:২০ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রোববার। মনোনয়ন বৈধ হয়েছে এমন প্রার্থীরা এ দিন বিকাল ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।

রাজনৈতিক দলগুলোকে এ সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়ে তাদের চূড়ান্ত প্রার্থীর নাম জানিয়ে দিতে হবে। কোনো দল তার দলীয় প্রতীক জোটভুক্ত দলের কোনো প্রার্থীর অনুকূলে বরাদ্দ দিতে চাইলে সেটাও এ সময়ের মধ্যে করতে হবে।

সোমবার রিটার্নিং কর্মকর্তারা বৈধ প্রার্থীদের অনুকূলে প্রতীক বরাদ্দ দেবেন। তখন থেকেই দল বা প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন।

নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী, ভোটগ্রহণের তিন সপ্তাহের আগে কোনো প্রার্থী, দল বা তার পক্ষে কেউ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবে না। ফলে সোমবার থেকে নির্বাচনী প্রচারণার পথ উন্মুক্ত হচ্ছে।

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির বৈঠক

এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে রোববার সাক্ষাৎ করতে যাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্বপালন নিয়ে অবহিত করতে রাষ্ট্রপতির সঙ্গে সিইসি সাক্ষাৎ করবেন বলে জানিয়ছে কমিশন সূত্র। নির্বাচনে সেনাবাহিনী কয়দিন দায়িত্ব পালন করবে তা সহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে এসময়। সাক্ষাতের পর রাষ্ট্রপতির নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন পরবর্তী ব্যবস্থা নিবে। এরপর চূড়ান্ত হবে নির্বাচনী বাজেটও।

গত ১৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে ৭ জানুয়ারি। গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দেশের ৩০০ আসনে দুই হাজার ৭১৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মনোনয়নপত্র গত ১ থেকে ৪ ডিসেম্বর যাচাই-বাছাই করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এতে এক হাজার ৯৮৫ জনের প্রার্থিতা বৈধ এবং ৭৩১ জনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।

রিটার্নিং কর্মকর্তার অবৈধ ঘোষণা করেছেন, এমন আদেশের বিরুদ্ধে ৫২৫টি এবং প্রার্থিতা বৈধ ঘোষণার বিরুদ্ধে ৩৫টি আবেদন জমা পড়েছিলো এবার।

এসব আবেদনের মধ্যে ২৮০ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর বৈধ ঘোষিত প্রার্থীদের বিরুদ্ধে পাঁচটি আপিল আবেদন গ্রহণ করা হয়েছে।

ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতেও শরণাপন্ন হওয়ার সুযোগ রয়েছে।

সব মিলিয়ে এখন বৈধ প্রার্থী ২ হাজার ২৬০ জনের মতো। এদের মধ্যে শেষ পর্যন্ত কত জন ভোটের লড়াইয়ে থাকবেন, সেটি জানতে অপেক্ষায় থাকতে হবে আরও একদিন।

 নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশের নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে ২৯টি দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন। বিএনপি ও তাদের মিত্রসহ ১৫টি দল নির্বাচনে অংশ নিচ্ছে না।

একাত্তর/কেএসএইচ
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর