ঈগল সমর্থককে হত্যায় কঠোর হবে ইসি

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৪:১৮ পিএম

মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে হত্যার ঘটনার প্রতিবেদন পাওয়ার পর কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

শনিবার দুপুরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে মারা যান মাদারীপুরের কালকিনির এসকেন্দার আলী খান। এদিন ভোরে তাকে পিটিয়ে, কুপিয়ে ও দুই পায়ের রগ কেটে ফেলা হয়।

নিহত এসকেন্দার আলী মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা সিদ্দিকীর ঈগল মার্কার সমর্থক। নৌকার সমর্থকরা তাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার পর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি আনিছুর সাংবাদিকদের বলেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মৃত্যুর ঘটনায় রিপোর্ট চাওয়া হয়েছে। তা পেলেই কঠোর সিদ্ধান্ত নেয়া হবে।

নিহতের কথা উল্লেখ করে তিনি বলেন, বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিলেন কোনো এক জায়গায়, পথে তাকে আক্রমণ করা হয়েছে। তারা একই বংশের। তাদের পারস্পরিক আত্মীয়তা রয়েছে, তবে কিছু দিন আগে তাদের মধ্যে একটা ঘটনা ঘটেছিল।

‘সেটার কারণে হয়েছে নাকি একান্তই নির্বাচনী কারণে হয়েছে; এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য আমরা আরও কিছু তথ্য-উপাত্ত চেয়েছি।’

আনিছুর বলেন, কখনোই অনাকাঙ্ক্ষিত ভাবে মৃত্যু আমরা চাই না। একটা মৃত্যুও চাই না। কাজেই সেভাবে আমরা এটাকে যতটুকু গুরুত্ব দেওয়ার দিয়েছি।

একইসঙ্গে নির্বাচনে ভোট দিতে যারা বাধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন এই কমিশনার।

তিনি বলেন, ভোট উৎসবমুখর করাই কমিশনের চ্যালেঞ্জ। প্রতিহত করার অধিকার কারোর নেই। যদি কেউ করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে৷

আনিছুর বলেন, দুই এক দিনের মধ্যে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মাঠ কর্মকর্তাদের নিরপেক্ষ থাকতে এরি মধ্যে নির্দেশনা দেয়া হয়েছে।

আর দায়িত্ব পালনে অবহেলার কারণে কমিশনের পক্ষ থেকে প্রশাসনে রদবদল অব্যাহত রাখা হবে বলেও জানান এই নির্বাচন কমিশনার।

আরবি 
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর