ফরিদপুরের এসপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ ইসির

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০১:১৬ এএম

ফরিদপুরের পুলিশ সুপারের (এসপি) বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ যাচাই-বাছাই করে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার ইসির উপ-সচিব মো. মিজানুর রহমানের সই করা এ সংক্রান্ত চিঠি জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. শাহজাহানের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে তাকে অন্যত্র বদলি করে একজন নিরপেক্ষ পুলিশ সুপারকে পদায়নের জন্য মুহাম্মদ সাইফুর রহমান নির্বাচন কমিশনে একটি আবেদন দাখিল করেছেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

বর্ণিতাবস্থায় উল্লিখিত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

এর আগে রোববার দুপুরে সদরপুর স্টেডিয়ামে এক নির্বাচনী সভায় ফরিদপুর-৪ আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহও ফরিদপুরের পুলিশ সুপারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন।

একাত্তর/আরএ
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করবে ইসি।
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর