এসপির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ জাফর উল্যাহর

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৫০ পিএম

ফরিদপুরের পুলিশ সুপারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন ফরিদপুর-৪ আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্যাহ। 

তার অভিযোগ, এসপি স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ নিয়েছেন। একই সঙ্গে তার নেতাকর্মীদের ওপরে চালানো নির্যাতনের মামলাও নিচ্ছেন না। তার আরও অভিযোগ, এসপি চান না সদরপুর-ভাঙ্গায় নৌকা জিতুক।

রোববার দপুরে সদরপুর স্টেডিয়ামে এক নির্বাচনী সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় জাফর উল্যাহ বলেন, আমি সন্তুষ্ট নই। কারণ, আমি দেখছি সদরপুরে রাহাজানি হচ্ছে। সদরপুরের চর বলাশিয়ায় নৌকার একজন কর্মীর ওপর হামলা হয়েছে। আমরা যখন বিষয়টি থানাকে জানাই, তারা বলে মামলা নিতে হলে ওদেরও (অপরপক্ষের) মামলা নিতে হবে। তার মানে, তারা নিক্সনের (স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান চৌধুরী নিক্সন) পক্ষে। 

তিনি বলেন, ফরিদপুরের স্বতন্ত্র প্রার্থীরা সবাই টাকাওয়ালা। আমরা যুদ্ধ লড়াই করে মাঠে আছি। গরিব-দুঃখি মানুষ সাত তারিখে নৌকায় ভোট দিয়ে প্রমাণ করবে। এসপি-ডিসি, ওসি আসুক, মানুষের শক্তির সঙ্গে তারা পারবেনা।
তিনি বলেন শারীরিক অসুস্থতায় দুই দিন এলাকায় আসতে পারিননি। কিন্তু নিক্সন চৌধুরী তাকে নিয়ে এলাকায় অপরাজনীতি করছেন। এটা ঠিক না।  

২৭ ডিসেম্বর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা হবে জানিয়ে তিনি বলেন, আশা করছি বর্তমান সরকারের আমলে যেভাবে ভাঙ্গার উন্নয়ন হয়েছে, সেভাবে সদরপুর ও চরভদ্রাসনেরও উন্নয়ন হবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইসতিয়াক আরিফ, জেলা আওয়ামী লীগ নেতা দীপক মজুমদার, আনিসুর রহমান প্রমুখ। 

একাত্তর/এসি
নবায়নযোগ্য শক্তির প্রসার ও টেকসই বিদ্যুৎ নিশ্চিতের পথে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ফরিদপুর জেলা পরিষদ। এই প্রথমবারের মতো নিজেদের ভবনের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
ফরিদপুরের আলফাডাঙ্গায় পরিবেশ সুরক্ষা এবং অপরিকল্পিত বৃক্ষনিধন রোধে ব্যক্তি মালিকানাধীন জমির গাছ কাটার ক্ষেত্রেও সরকারি অনুমোদন নেয়া বাধ্যতামূলক করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। এখন থেকে নিজস্ব জমির...
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় হামিদুল গাজী (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর