গাজীপুরে রেললাইন কাটার হোতা যুবদলের টুকু: সিটিটিসি

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৩:০৩ পিএম

বিএনপির অবরোধের মধ্যে গাজীপুরে রেললাইন কেটে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পেছনে মূলহোতা হিসেবে কাজ করেছেন যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু।

ওই নাশকতার ঘটনায় যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তারের পর টুকুর নাম বেরিয়ে আসার কথা জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান আসাদুজ্জামান।

সোমবার সাংবাদিকদের তিনি বলেন, ‘নাশকতার ঘটনার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হলেন যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু।’

এর আগে গত নভেম্বরে ঢাকায় প্রায় তিন হাজার শক্তিশালী বোমা বানানোর বিস্ফোরকসহ দুই যুবদল নেতাকে গ্রেপ্তার করে র‍্যাব।

তখন বোমা বানানোর ওই বিস্ফোরক সরবরাহকারী হিসেবেও সুলতান সালাহউদ্দিন টুকুর নাম আসে।

জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনের বেশকিছু অংশ কেটে ফেলায় গত ১৩ ডিসেম্বর ভোরে দুর্ঘটনায় পড়ে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস।

ভাওয়াল স্টেশনের কাছে ভয়াবহ ওই দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। কয়েকটি বগি ছিটকে পড়ে পাশের ধানক্ষেতে। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার পাশাপাশি তদন্তের নামে সিটিটিসিও। এদিন সংবাদ সম্মেলনে সেই দুইজনের কথা জানান সিটিটিসি প্রধান আসাদুজ্জামান।

গ্রেপ্তার ইখতিয়ার রহমান কবির ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে যুবদল নেতা। আরেকজন হলেন- ঢাকার লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ডের ছাত্রদল সভাপতি ইমন হোসেন।

এদের মধ্যে ইখতিয়ার রহমান কবির রেলে নাশকতা ছাড়াও ঢাকায় অন্তত আটটি বাসে আগুন দেয়ার সঙ্গে জড়িত বলে জানিয়েছেন আসাদুজ্জামান।

তিনি বলেন, ২৮ অক্টোবরের পর বিএনপির ডাকা কয়েক দফা হরতাল ও অবরোধে দূরপাল্লার বাস চলাচল কমে গেলেও রেলে কোনো প্রভাব পড়েনি।

‘এ কারণে ব্যাপক আতঙ্ক তৈরির জন্য যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু রেললাইনে নাশকতা ও ব্যাপক প্রাণহানি ঘটানোর পরিকল্পনা করেন।’

আর পরিকল্পনা বাস্তবায়নে টুকু যোগাযোগ করেন ইখতিয়ার রহমান কবিরের সঙ্গে। তাকে ‘দলের উচ্চ পর্যায় থেকে বড় কিছু করার চাপ রয়েছে’ উল্লেখ করে ট্রেনে নাশকতার কাজ বুঝিয়ে দেন টুকু।

রেললাইনের নাশকতায় জড়িত থাকার কথা কবির পুলিশের কাছে স্বীকার করেছেন বলে জানান সিসিটিসি প্রধান আসাদুজ্জামান। 

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে দলটির পক্ষ থেকে সহিংস কর্মসূচি চালানো হচ্ছে। ভোট বর্জন ও প্রতিহত করতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি, এমনকি সরকারকে খাজনা, কর ও বিভিন্ন সেবার বিল না দিতে জনগণকে অনুরোধ জানানো হয়েছে।

বিএনপির সহিংস কর্মসূচিতে প্রায় প্রতিদিনই দেশের নানাস্থানে বাস, ট্রেনসহ বিভিন্ন যানবাহনে আগুন দেয়া হচ্ছে। এতে বাড়ছে সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা।  

আরবি 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
বিএনপির দীর্ঘ পথচলায় অর্জন ও সাফল্যের তালিকা বিশাল, ব্যাপক ও বিস্তৃত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের...
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর