রাত থেকে বন্ধ মোটরসাইকেল

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৭:৪৪ পিএম

আসন্ন ভোটে নিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ হয়ে যাবে। শনিবার রাত থেকে বন্ধ হবে ট্যাক্সি, মাইক্রোবাস, ট্রাকসহ আরো কিছু যানবাহন।

আগামী রোববার অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট গ্রহণে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এর আগে যানবাহন চলাচলের ওপর বেশকিছু নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করে স্বরাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পরিপত্রে বলা হয়, শুক্রবার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত অর্থাৎ ৭২ ঘণ্টা নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে সাংবাদিক, পর্যবেক্ষক বা জরুরি কাজে ব্যবহৃত মোটরসাইকেল চলাচল করতে পারবে।

এদিকে শনিবার রাত ১২টা থেকে রোববার রাত ১২ পর্যন্ত অর্থাৎ ২৪ ঘণ্টা বন্ধ থাকবে আরো কিছু যানবাহন। এসবের মধ্যে রয়েছে, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ, ইঞ্জিনচালিত বোটসহ (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) অন্যান্য যানবাহন।

এবার ভোটের দিন ভোটের দিন প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা ও গণপরিবহন চলাচল করতে পারবে।

প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনী এজেন্টরা যানবাহন ব্যবহার করতে পারবেন।

তবে পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশনের স্টিকার ব্যবহার করতে হবে। জাতীয় মহাসড়কগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

পরিপত্রে আরো বলা হয়, জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষেত্রমত মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে ক্ষমতা প্রদান করে স্থানীয় প্রয়োজনীয়তা ও বাস্তবতার নিরিখে আরও কতিপয় যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ অথবা নিষেধাজ্ঞা শিথিল করার লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় হতে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা যাবে।

আরবি
আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশে উৎপাদিত মোটরসাইকেলের যন্ত্রপাতির আমদানি শুল্ক এবং সকল রেগুলেটরি ডিউটি ও সম্পূরক শুল্ক অব্যাহতি দেয়ার সুপারিশ করা হয়েছে। এর ফলে কমতে পারে মোটরসাইকেলের...
দ্বাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্থনি এলবানিজ।
দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা ছিলো চোখে পড়ার মতো। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের দৌড়ঝাঁপ এবং নির্বাচনকেন্দ্রিক নতুন ভিসা নীতি স্মরণ করিয়ে দেয়া...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর