কমছে মোটরসাইকেলের দাম

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৬:০৫ পিএম

আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশে উৎপাদিত মোটরসাইকেলের যন্ত্রপাতির আমদানি শুল্ক এবং সকল রেগুলেটরি ডিউটি ও সম্পূরক শুল্ক অব্যাহতি দেয়ার সুপারিশ করা হয়েছে। এর ফলে কমতে পারে মোটরসাইকেলের দাম।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমানে দেশে মোটরসাইকেল উৎপাদনকারী কিছু প্রতিষ্ঠান ইঞ্জিন সংযোজন করছে। এ ধরনের মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে উৎসাহ প্রদানের জন্য মোটরসাইকেলের ইঞ্জিন ইন সিকেডিয়ের পার্টসসমূহকে মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের উপকরণ আমদানি সংক্রান্ত প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হচ্ছে।

উল্লিখিত পণ্যসমূহের আমদানির বিপরীতে আরোপনীয় তিন শতাংশের অতিরিক্ত আমদানি শুল্ক এবং সমুদয় রেগুলেটরি ডিউটি ও সম্পূরক শুল্ক হতে অব্যাহতি প্রদান করার প্রস্তাব করা হচ্ছে। 

তবে, ২৫০ সিসির ঊর্ধ্বসীমার ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেলের জন্য উক্ত যন্ত্রাংশগুলো আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক ১০ শতাংশ ধার্য করার সুপারিশ করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ কাস্টমস ট্যারিফ এ সংশ্লিষ্ট পণ্যের বিপরীতে বিদ্যমান আমদানি শুল্ক ৫ শতাংশ হতে বাড়িয়ে ১৫ শতাংশ ধার্য করার সুপারিশ করা হচ্ছে।

বৃহস্পতিবার বিকেল তিনটায় জাতীয় সংসদে আগামী অর্থবছরের এ বাজেট প্রস্তাব পেশ করেন আবুল হাসান মাহমুদ আলী। পাস হলে এটি দেশের ৫৩তম ও আওয়ামী লীগ সরকারের ২৫তম এবং এ অর্থমন্ত্রীর প্রথম বাজেট।

প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকা, যা আগের অর্থবছরের চেয়ে ৩৬ হাজার কোটি টাকার বেশি। চলতি অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা।

 

একাত্তর/জো
টাইমলাইন: বাজেট ২০২৪-২৫
০৬ জুন ২০২৪, ১৬:৫৮
০৬ জুন ২০২৪, ১৬:৫৮
কমছে মোটরসাইকেলের দাম
০৬ জুন ২০২৪, ১৬:১৩
০৬ জুন ২০২৪, ১৫:৪৯
দেশের বাইক চালকদের আবারো সতর্ক করে দেওয়া হয়েছে। এবার হেলমেট না থাকলে মিলবে না জ্বালানি।
সিটি করপোরেশন এলাকায় মোটরসাইকেলের গতি ৩০ কিলোমিটার বেঁধে দেয়া হলেও, অধিকাংশ চালকই এই তথ্য জানেন না। ৩৫০ সিসির মোটরসাইকেলের অনুমোদন দিয়ে এই গতিসীমা বেঁধে দেয়াকে হাস্যকর বলছেন চালকরা।
আসন্ন ভোটে নিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ হয়ে যাবে। শনিবার রাত থেকে বন্ধ হবে ট্যাক্সি, মাইক্রোবাস, ট্রাকসহ আরো কিছু যানবাহন। 
এবারের ঈদে মহাসড়কে মোটরসাইকেল চলাচলে কোন বিধিনিষেধ থাকছে না। বাধা নেই। তবে, যথারীতি পদ্মা সেতু দিয়ে চলাচল করতে দেয়া হবে না কোন মোটরসাইকেল। ফেরি দিয়ে পদ্মা নদী পার হবেন বাইকার ও আরোহীরা।এঠাড়া ঈদের...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর