কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার, ভোটের সরঞ্জাম 

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৭:৩৪ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট উৎসব শুরুর আগেই কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গম অঞ্চলসহ সারা দেশের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম। এবারই প্রথম ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পাঠানো হয়েছে।

রোববার ভোর চারটা থেকেই কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো শুরু হয়। শুধু দুর্গম অঞ্চলের দুই হাজার ৯৬৪টি কেন্দ্রে ব্যালট পাঠানো হয়েছে শনিবার।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু সকাল আটটায়, চলবে বিকেল চারটা পর্যন্ত। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে দেশজুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

ভোট থেকে ব্যালট পাঠানো শুরুর পর তা বুঝে নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তারা। শনিবার সকাল থেকে ভোটের স্বচ্ছ ব্যালট বক্স, সিলসহ বিভিন্ন উপকরণ কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হয়।

নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৯৬৯ জন প্রার্থী। এর মধ্যে ২৮টি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৫৩৪ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ৪৩৬ জন।

দেশে মোট ভোট কেন্দ্র রয়েছে ৪২ হাজার ১৪৮টি। আর মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করছেন স্থানীয় ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষক। এছাড়া বিদেশি পর্যবেক্ষক রয়েছেন প্রায় দুই শতাধিক।

রোববার (৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে দেশের বিভিন্ন প্রান্তের সংশ্লিষ্ট কার্যালয় থেকে ব্যালট বিতরণ শুরু করে নির্বাচন কমিশন (ইসি)।

আরবি
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার দেশের ১১৬টি সংসদীয় আসনে ইতিমধ্যেই পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
ভোট কেন্দ্রেই ভোট গণনা করে বিবরণী রিটার্নিং অফিসারের কাছে পাঠাতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নির্বাচনী সামগ্রী যাচাইকরণ, ব্যালট পেপার, বিভিন্ন ধরনের সিলের (অফিসিয়াল সিল ও ব্রাস সিল) নিরাপত্তা কোড নম্বর সংরক্ষণ ও গোপনীয়তা রক্ষা, ভোটকেন্দ্রে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা প্রকাশ করেছে ইসি। এবার কেন্দ্রের সংখ্যা ধরা হয়েছে ৪২ হাজার ৬১৮টি।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর