ভোট দিয়ে উপস্থিতি নিয়ে যা বললেন সিইসি

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১০:১৫ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

রোববার সকাল আটটা ৪০ মিনিটে রাজধানীর শান্তিনগরে হাবীবুল্লাহ্‌ বাহার কলেজে নিজের ভোট দেন দেশের নির্বাচন আয়োজক সংস্থার এই প্রধান।

আর ভোট দিয়ে বের হয়েই সাংবাদিকদের মুখোমুখি পড়তে হয় কাজী হাবিবুল আউয়ালকে।

তিনি বলেন, আমি এইমাত্র আমার ভোট প্রদান করেছি। ভালো লাগছে যে, ভোট গ্রহণ শুরু হয়েছে। পাঁচ বছর পরপর জাতীয় সংসদের এই ভোটটি হয়। সকলের সমন্বিত প্রচেষ্টায়, সহযোগিতায় সম্পন্ন হয়।’

সিইসি বলেন, আমি কেবল আপনাদের (সাংবাদিকদের) অনুরোধ করবো, ভোটের দৃশ্যমানতা ও স্বচ্ছতা যতো পারা যায় তুলে ধরা যায়।

‘কারণ ভোট নিয়ে যদি মানুষের মধ্যে কোনো অনাস্থা থাকে, সেই অনাস্থাটা যেন ক্রমান্বয়ে কেটে যায়, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি সকলের শুভকামনা করে শেষ করছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটারের উপস্থিতি কম কি বেশি, সেটা আমি কিছুই জানি না। আমি এসে আমার ভোট টা দিয়ে গেছি এতোটুকুই জানি।

‘তবে শেষ পর্যন্ত অপেক্ষা করুন, দেখবেন,’ বলেন প্রধান নির্বাচন কমিশনার।

চলমান সহিংসতার কারণে ভোটার উপস্থিতি কম হবার শঙ্কা করছেন কি- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ওগুলো নিয়ে কোনো চিন্তা-ভাবনা করি না। আমার কাজ ভোট আয়োজন করা।

‘কে ভোট দিতে আসবেন কি আসবেন না, সহিংসতা হবে কি হবে না এগুলো নিয়ে... সহিংসতা নিয়ে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে।’

উৎসবমুখর পরিবেশে সকাল আটটা থেকে শুরু হয়েছে সারা দেশের ভোট গ্রহণ, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। প্রথম এক ঘণ্টার ভোট চলাকালে দেশের কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিন সকালেই ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভোট উৎসব শুরুর আগেই কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গম অঞ্চলসহ সারা দেশের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম। এবারই প্রথম ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পাঠানো হয়েছে।

আরবি
জাতীয় নির্বাচন সুন্দরভাবে আয়োজন করতে পারলেও আগামীতে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা নির্বাচন কমিশনের (ইসি) জন্য একটি বড়ো চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম...
দেশে শুধু একটি নয়, ধারাবাহিকভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির...
সরকারের সাথে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।  
জাতির কাছে যে সব ওয়াদা ছিলো সে অনুযায়ী বর্তমান নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন পরিচালনা করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।  
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর