মত প্রকাশের স্বাধীনতা গুরুত্বপূর্ণ: আরাফাত

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৬:৩৯ পিএম

মত প্রকাশের স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ হলেও কিছু লোক এর সুযোগ নিয়ে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। 

শুক্রবার সকালে নবগঠিত মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বৃহস্পতিবার নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। আরাফাত পান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব।

সাংবাদিকদের আরাফাত বলেন, যারা সুযোগ নিয়ে বিকৃত তথ্যের উপস্থাপন, গুজব এবং অসত্য তথ্যের যে সমস্যাগুলো সমাজে এবং রাজনীতিতে তৈরি করে, তা নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করেছি। সে কারণে আমার আলাদা একটা কমিটমেন্ট আছে।

তিনি বলেন, মূলত যে কাজগুলো এ মন্ত্রণালয়ে হয়েছে, সেগুলো আমি অফিসে যাওয়ার পর দেখবো, বুঝবো এবং আমার আগে যারা ছিলেন- তাদের সাথেও কথা বলবো।

‘যারা সাংবাদিকতা জগতের নেতৃত্বে আছেন তাদের সাথেও বসবো, পরামর্শ করবো। তারপর ধারাবাহিকভাবে যে কাজগুলো করা দরকার, অবশ্যই করবো। নতুন কিছুও করার চেষ্টা করবো।’

তথ্য মন্ত্রণালয়ে এ বছর পূর্ণ মন্ত্রীর দায়িত্বে কাউকে রাখা হয়নি। এর আগের মেয়াদে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্বে ছিলেন হাছান মাহমুদ। নতুন মন্ত্রীসভায় তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করে আওয়ামী লীগ। ১০ জানুয়ারি শপথ নেন সংসদ সদস্যরা। এরপরআওয়ামী লীগের সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে দলীয় সভাপতি শেখ হাসিনাকে তাদের সংসদীয় দলের নেতা নির্বাচিত করেন।

বৃহস্পতিবার বঙ্গভবনে শপথ নেন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীসভার ৩৬ সদস্য। এরমধ্যে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ পাঠ করেন। এদিকে নির্বাচনে বিজয়ের পর টানা চারবারের এবং মোট পাঁচবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানরা অভিনন্দন জানিয়েছেন।

 

একাত্তর/আরএ
দণ্ডিত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমের দ্রুত বিকাশের কারণে সাংবাদিকতায় সুস্পষ্ট নীতিমালা ও আচরণবিধির (কোড অব কন্ডাক্ট) প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
গণভোটের প্রশ্নগুলো সহজ ভাষায় জনগণকে বোঝাতে তথ্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, এবারের নির্বাচনে গণভোট অনেক বড় চ্যালেঞ্জ।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম, বিচারের কাজ শুরু করবো। আমরা বিচারের কাজ শুরু করতে পেরেছি।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর