দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গতিশীল হবে: ভারতীয় হাইকমিশনার 

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৫:০০ পিএম

নতুন সরকার দায়িত্ব নেয়ার পর বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গতিশীল হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।  

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের একথা বলেন তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের জনগণকে যেকোনো সহযোগিতা করতে প্রস্তুত ভারত। শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ গঠনে আমরা পাশে থাকবো।

বৈঠকের বিষয়ে তিনি বলেন, আমি তাকে অভিনন্দন জানিয়েছি। আমাদের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও অভিনন্দন জানিয়েছি। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের সম্পর্ক আরো এগিয়ে নিতে আমরা আরো ঘনিষ্ঠভাবে কাজ করবো।’

প্রণয় ভার্মা বলেন, ‘গত এক দশকে আমাদের সম্পর্কের যে উন্নতি হয়েছে, যে সব ইস্যুতে সাফল্য এসেছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। গত এক দশকে আমাদের দুই পক্ষের সম্পর্ক ঘনিষ্ঠ অবস্থানে গেছে।’

আগামী দিনে দুই দেশের জনগণকে কেন্দ্র করে পারস্পরিক সম্পর্কের প্রতিফল কীভাবে হবে তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান ভারতীয় হাইকমিশনার।

এসময় তিনি বিদ্যুৎ, জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্যের কথাও তুলে ধরেন।

প্রণয় ভার্মা বলেন, আমাদের সহযোগিতার কারণে দুই পক্ষের অর্থনৈতিক উন্নতি ঘটেছে। ২০২৩ সালে আমরা অনেক ইতিবাচক কাজ করেছি। এ সময়ে আমরা অনেক বড় প্রকল্প বাস্তবায়ন করেছি। যেগুলোর মধ্যে-জ্বালানি পাইপ লাইন, বিদ্যুৎ প্রকল্প, ডিজিটাল পেমেন্ট সিস্টেম, এসব বিষয়গুলো নিয়ে আমরা গত বছর কাজ করেছি।

ভারতীয় হাইকমিশনার বলেন, সম্পর্কের ক্ষেত্রে আমরা নতুন একটি যাত্রা শুরু করেছি, যেটি ছিলো ভারত বাংলাদেশ স্টার্ট-আপ। ভবিষ্যতে আমরা কী কী করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা করেছি। যেমন জলবায়ু ইস্যু। বাংলাদেশের প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে যে স্মার্ট বাংলাদেশ গড়তে চান, সেখানে আমরা সহযোগিতা করতে পারি।

এদিকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে দুই দেশের মধ্যে নিজস্ব মুদ্রা বিনিময়ের ব্যবহার বাড়ানো নিয়ে ভারতীয় হাইকমিশনার সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ভারতের সঙ্গে বাণিজ্যিক, কানেক্টিভিটি বাড়াতে আগ্রহী বাংলাদেশ।

দিল্লি সফরের আমন্ত্রণ জানানো হয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, দ্বিপাক্ষিক সফর ভারত থেকেই শুরু করতে চাই। কিন্তু বহুপাক্ষিক সফর শুরু হবে উগান্ডা। 

আরবি
বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের প্রথম সৌজন্য সাক্ষাৎকালে ঢাকা ও নয়াদিল্লি পারস্পরিক স্বার্থ ও সার্বভৌম সমতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুনভাবে এগিয়ে নিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন...
ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক...
বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নতি ঘটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। পাশাপাশি দুই দেশের পারস্পরিক বিনিময় স্বাভাবিক হচ্ছে বলেও জানান তিনি। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর