২০২৩ সালে সড়কে ঝরেছে ৫০২৪ প্রাণ: বিআরটিএ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৩:৫০ পিএম

২০২৩ সালে সারাদেশে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার ২৪ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আর বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সড়ক দুর্ঘটনায় নিহতের যে হিসাব দিয়েছে তা অতিরঞ্জিত বলেও দাবি করেছে সরকারের সংস্থাটি।

অতিরঞ্জিত তথ্য প্রকাশের অভিযোগে কল্যাণ সমিতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেয়া হয়েছে।  

মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

তিনি বলেন, ২০২৩ সালে মোট দুর্ঘটনা হয়েছে পাঁচ হাজার ৪৯৫টি। আর এতে নিহত হয়েছেন পাঁচ হাজার ২৪ জন। এসব দুর্ঘটনায় আহতের সংখ্যা সাত হাজার ৪৯৫ জন।

বিআরটিএর চেয়ারম্যান বলেন, দুর্ঘটনার শিকার যানবাহনের মধ্যে এক হাজার ৭৪৭ টিই মোটরসাইকেল।

তার মতে, সচেতনতার অভাব এবং সড়কে আইন না মানার কারণেই দুর্ঘটনা কমানো যাচ্ছে না। আর এর সঙ্গে রয়েছে সীমিত জনবল।

এদিকে গত বছর থেকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেয়া শুরু হয়েছে। কেউ মারা গেলে ৩০ দিনের মধ্যে আবেদন করলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

বিভিন্ন সংস্থার তথ্য তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন অতিরঞ্জিত উল্লেখ করেন বিআরটিএর নুর মোহাম্মদ মজুমদার।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশের রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে পাঁচ হাজার ৯৩টি সড়ক দুর্ঘটনায় চার হাজার ৪৭৫ জন, রোড সেফটি ফাউন্ডেশনের রিপোর্ট অনুযায়ী, ছয় হাজার ৯১১ সড়ক দুর্ঘটনায় ছয় হাজার ৫২৪ জন এবং বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির রিপোর্ট অনুযায়ী ছয় হাজার ২৬১টি সড়ক দুর্ঘটনায় সাত হাজার ৯০২ জন নিহত হয়েছেন।

‘সুতরাং এ তথ্য থেকে প্রতীয়মান হয়, সরকারি ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের তুলনায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির রিপোর্ট অতিরঞ্জিত,’বলেন তিনি।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনার তথ্য নিয়মিত বিআরটিএর ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে। এর বাইরে অন্য কোনো তথ্য পাওয়া গেলে বা কোনো অসংগতি থাকলে তা বিআরটিএকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

‘কিন্তু বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতিসহ কয়েকটি বেসরকারি সংস্থার প্রকাশিত তথ্য বিআরটিএর তথ্যের সঙ্গে অমিল থাকা সত্ত্বেও বিআরটিএকে এ বিষয়ে কোনো কিছু অবহিত করা হয়নি।

আর এর ফলে যাত্রী কল্যাণ সমিতির প্রকাশিত সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন নুর মোহাম্মদ মজুমদার।

আরবি
গাড়ির মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি নতুন নির্দেশনা ও আল্টিমেটাম জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া জরুরি বিজ্ঞপ্তিতে...
ঈদের দ্বিতীয় দিন রেল ও সড়ক দুর্ঘটনায় সারাদেশে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষেই একসাথে ১২ জনের মৃত্যু হয়েছে।
২০২৫ সালে ৭৫৮৪ টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাত ৩৫৯ জন। আর আহত হয়েছেন ১৬ হাজার ৪৭৬ জন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা সবচেয়ে বেশি। যা মোট নিহতের ৩৬.২৯ শতাংশ। 
২০২৫ সালে সারা দেশে সড়ক দুর্ঘটনায় মোট ৯ হাজার ১১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। ২০২৪ সালের তুলনায় এই সংখ্যা ছয় শতাংশ বেশি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর