শিগগিরি পরিবেশ রক্ষায় ১০০ দিনের পরিকল্পনা: মন্ত্রী

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৪:৫৭ পিএম

অবৈধ ইটভাটা বন্ধ সংক্রান্ত এক রিটের শুনানিতে পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম নিয়ে উষ্মা প্রকাশ করে হাইকোর্ট। উচ্চ আদালতটি বলেছে, পরিবেশ রক্ষায় অধিদপ্তর কোনো পদক্ষেপ নেয় না। হাইকোর্টের এমন মন্তব্যকে মন্ত্রণালয়ের জন্য লজ্জাজনক উল্লেখ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

তিনি বলেন, অবৈধ ইটভাটা বন্ধসহ পরিবেশ রক্ষায় ১০০ দিনের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরকে এমনভাবে কাজ করতে হবে যাতে ভবিষ্যতে তাদের দায়িত্ব স্মরণ করিয়ে আদালতকে নির্দেশনা দিতে না হয়‌। 

শুক্রবার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পাঁচ নম্বর ওয়ার্ডে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

এসময় মন্ত্রী জানান, দ্রুত এ বিষয়ে ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে। অবৈধ ইটভাটা বন্ধের বিষয়ে জোর দেবে মন্ত্রণালয়‌। একই সঙ্গে জনবল সঙ্কট সমাধানেও পদক্ষেপ নেওয়া হবে।  

কম্বল বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, যারা ভোট দিয়েছেন বা দেন নাই সবার প্রতি সমান দৃষ্টি রেখে জনসেবাসহ এলাকার উন্নয়ন আর নেত্রীর মুখ উজ্জ্বল করার চেষ্টা করবো।

একাত্তর/এসি
নেপাল থেকে বাংলাদেশে জলবিদ্যুৎ আমদানির সক্ষমতা আরও বৃদ্ধির বিষয়ে ভারতের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি জানান, নেপাল...
ডোনাল্ড লুর সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
পাঠ্যপুস্তকে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্রের বিষয়গুলো যুক্ত করা হচ্ছে। এ নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
জলবায়ু বদলের কারণে ‘জাতীয় অভিযোজন পরিকল্পনা’য় যুক্ত হচ্ছে দেশের স্বাস্থ্যখাত। এমন খবর জানিয়ে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, স্বাস্থ্যখাতে প্রাথমিকভাবে সহযোগিতা করবে সুইডেন।
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর