দ্বিপাক্ষিক সম্পর্কে দারুণ সময় যাবে: চীনা রাষ্ট্রদূত

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০২:১৩ পিএম

নতুন সরকার দায়িত্ব নেয়ার পর বাংলাদেশ-চীনের দ্বিপাক্ষিক সম্পর্কে দারুণ সময় যাবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত বেইজিংয়ের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রোববার শের-ই বাংলা নগরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন চীনের রাষ্ট্রদূত। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ-চায়না দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে নয়া অর্থমন্ত্রী জোরালো ভূমিকা রাখবেন। নতুন অর্থমন্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক হওয়ার কারণে সামনের দিনগুলোতে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার হবে।

আর নতুন সরকার দায়িত্ব নেবার পর, বাংলাদেশের সাথে চীনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নতুন করে আবারো শুরু বলেও মন্তব্য করেন তিনি।

ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে নেয়া প্রকল্পগুলোতে চীনের প্রতিশ্রুত অর্থায়ন ছাড় আগের চেয়ে সহজ হবে।

চীনের রাষ্ট্রদূত আরো বলেন, নতুন সরকারের সাথে চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে কাজ করবো। আর নতুন অর্থমন্ত্রী এর আগে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।

‘কাজেই আগের যেকোনো সময়ের চেয়ে অর্থ ছাড়সহ সহযোগিতার সব ক্ষেত্রেই দারুণ সময় যাবে,’ আশা প্রকাশ করেন ওয়েন।

আরবি
দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় ও প্রগাঢ় করার লক্ষ্য নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে বাংলাদেশের ১৫ সদস্যের একটি বিশিষ্ট সাংস্কৃতিক দল। এই প্রতিনিধিদলে...
আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্টের ভাষণ চলাকালে জোরালো প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠা বিষয়ক মঞ্চে (সিআইসিএ)...
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে ৯২ শতাংশ পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বহাল থাকবে বলে এক আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ...
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ ফুলব্রাইট স্কলারশিপের সুযোগ উল্লেখযোগ্য হারে বাড়ানো এবং দুই দেশের শিক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর