কালোবাজারির উত্তম-সেলিম চক্রে সহজ ডটকম, রেল কর্মকর্তারা

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৩:২০ পিএম

ট্রেনের টিকিট কালোবাজারির মূল চক্র উত্তম-সেলিম সিন্ডিকেটের সঙ্গে হাত মিলিয়েছে অনলাইনভিত্তিক টিকিট বিক্রির কোম্পানি সহজ ডটকম।

রেলের বেশকিছু কর্মকর্তারা, কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে হাত মিলিয়ে এই সিন্ডিকেট টিকিট কালোবাজারির বিশাল সিন্ডিকেট গড়ে তুলেছিলো বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার কালোবাজারির মূলহোতা উত্তম-সেলিমসহ ১৪ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয় এক হাজার ২৪৪টি টিকিট, ১৪টি মোবাইল ফোন এবং টিকিট বিক্রির নগদ ২০ হাজার টাকা।

এর পর শুক্রবার সংবাদ সম্মেলনে আসেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বিভিন্ন তথ্য তুলে ধরেন তিনি।

মঈন বলেন, প্রতিদিনই কালোবাজারির মাধ্যমে এই সিন্ডিকেট ট্রেনের ৫০০ টিকিট বিক্রি করতো। আর স্ট্যান্ডিং টিকিটের সব টাকাই আত্মসাৎ করতো চক্রটি।

তিনি বলেন, রেলওয়ের স্টেশন মাস্টার, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্য, বিভিন্ন পর্যায়ের নিরাপত্তা রক্ষী, কাউন্টারমেন এবং টিকিট বিক্রির সাথে জড়িত সহজ ডটকমের সহযোগিতায় ওই টিকিট কালোবাজারি চালাচ্ছিল উত্তম-সেলিম সিন্ডিকেট।

এদের সঙ্গে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারাও জড়িত আছেন বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

কালোবাজারির তথ্য পেয়ে কমলাপুর ও বিমানবন্দর এলাকায় অভিযান চালায় র‍্যাব- ৩। কালোবাজারি উত্তমের বাসায় পাওয়া যায় সাড়ে ৮০০ টিকিট। তাদের দেওয়া তথ্যে একে একে গ্রেপ্তার করা হয় সেলিমসহ আরও ১২জনকে।

খন্দকার আল মঈন বলেন, কখনো কুলি, কখনো নিরাপত্তা কর্মীদের লাইনে দাড় করিয়ে টিকিট কাটাতো চক্রটি। মাঝে মাঝে স্টেশন মাস্টার ও সহজ ডটকমের সদস্যদের মাধ্যমেও টিকিট নিতো চক্রটি।

‘গ্রেপ্তার ১৪ জনের প্রত্যেকে একেকটা রুট নিয়ন্ত্রণ করতো। টিকিটের টাকার অর্ধেক চক্রের সদস্যরা নিতো। আর বাকি টাকা কাউন্টারমেন, স্টেশন মাস্টার ও রেলওয়ে সংশ্লিষ্টদের দেয়া লাগতো,’ প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা এসব তথ্য দিয়েছে বলে জানানা র‍্যাবের মুখপাত্র।

তিনি বলেন, এই চক্রটি বিভিন্ন কারসাজি করে ট্রেনের টিকিট সংগ্রহ করে স্বাভাবিক সময়ে দেড় থেকে দ্বিগুণ দামে যাত্রীদের কাছে বিক্রি করে। আর ঈদের ছুটিসহ বিভিন্ন ছুটিকে কেন্দ্র করে টিকিট প্রতি দাম বেড়ে যায় তিন থেকে চার গুণ পর্যন্ত।

মঈন বলেন, বাড়তি লাভের ৫০ শতাংশ পায় সরাসরি সিন্ডিকেটে জড়িত সদস্যরা। আর বাকি ৫০ শতাংশ চলে যায় কাউন্টারে থাকা বুকিং কর্মচারী ও তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, সহজ ডটকমের কর্মচারী-কর্মকর্তা ও আইটি বিশেষজ্ঞদের হাতে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সেলিম (৫০), আনোয়ার হোসেন ওরফে কাশেম (৬২), অবনী সরকার সুমন (৩৫), হারুন মিয়া (৬০), মান্নান (৫০), আনোয়ার হোসেন ওরফে ডাবলু (৫০), ফারুক (৬২), শহীদুল ইসলাম বাবু (২২), জুয়েল (২৩), আব্দুর রহিম (৩২), উত্তম চন্দ্র দাস (৩০), মুর্শিদ মিয়া ওরফে জাকির (৪৫), আব্দুল আলী (২২) ও জোবায়ের (২৫)।

আরবি
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর ফাঁসের ঘটনায় বিভিন্ন সরকারি দপ্তরের পাঁচ কর্মচারীসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন...
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন নতুন বিশেষায়িত ইউনিট হিসেবে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ চালু করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের চারটি পদে অপেক্ষমাণ তালিকার প্রথম ধাপ থেকে ৫৭ জন প্রার্থীর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
অনেক নাটকীয়তার পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধন্ত নিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নিজেই এই ঘোষণা দেবেন বলে এক...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর