বাংলাদেশের উন্নয়নে বিষ্মিত অনাবাসিক দূতরা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৭:১১ পিএম

বাংলাদেশের উন্নয়ন দেখে বিষ্মিত হয়েছেন বাংলাদেশের জন্য মনোনীত ১৪ দেশের অনাবাসিক রাষ্ট্রদূত। টুঙ্গিপাড়ায় জাতির জনক শেখ মুজিবুর রহমানের সমাধিতে এসে তারা বলেন, বঙ্গবন্ধু যে আদর্শ নিয়ে এগিয়ে নিতে চেয়েছিলেন সে পথেই আছে বাংলাদেশ। অনেক রাষ্ট্রদূতই বাংলাদেশে মিশন খোলার আগ্রহ জানান। 

কম্বোডিয়া, হাঙ্গেরি, গাম্বিয়া, চেক রিপাবলিক, জ্যামাইকা লুক্সেমবার্গসহ ১৪ দেশের বাংলাদেশে মনোনীত অনাবাসিক কূটনীতিকরা সোমকার সকালে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বাঙালি মুক্তির এ মহানায়কের প্রতি শ্রদ্ধা জানান।

পরে তারা বেদীর পাশে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এরপর বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। এরপর রাষ্ট্রদূতরা বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে পরিদর্শন বইতে তারা সই করেন।

সেখানে গণমধ্যম ও সাংবাদিকদের সঙ্গে কথা বলা সময় বাংলাদেশের অগ্রগতিতে বিষ্ময় প্রকাশ করেন তারা। সেই সঙ্গে ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধিসহ তাদের দেশের জনগণের সংগে বাংলাদেশের সম্পর্ক বাড়াতে তারা আগ্রহের কথা জানান। কেউ কেউ মিশন খোলার বিষয়েও আগ্রহ দেখান। 

গাম্বিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত মুস্তফা জাওয়ারা বলেন, বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়ন শীল দেশের তালিকায় নিজেদের নাম লিখিয়েছে। আমরা পদ্মাসেতুসহ অবকাঠামো উন্নয়ন দেখে বিস্মিত। আমরা চাই শিগগিরই বাংলাদেশ থেকেই মিশন পরিচালনা করতে এবং বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করতে। 

বাংলাদেশের উন্নয়নে মুগ্ধ পেরুর অনাবাসিক রাষ্ট্রদূত জাবিয়ার ম্যানিউল পাওলিনিচ ভেলারডি বলেন, এটি আমার বাংলাদেশে দ্বিতীয় সফর। দশ বছর আগে বাংলাদেশকে আমি যে অবস্থায় দেখেছি এখন তার বিরাট পরিবতন হয়েছে। বঙ্গবন্ধুর দেখানো পথেই রয়েছে বাংলাদেশ।
 
এর আগে সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছালে জেলা প্রশাসন ও টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রদূতদের স্বাগত জানানো হয়। পরে তারা বঙ্গবন্ধু সমাধিসৌধের এক নম্বর গেট দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুসমাধিতে প্রবেশ করেন। এ সময় তারা সমাধিসৌধের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

 

এআর
বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আন্তরিক শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দশো কর্ম হামু দর্জি এবং নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজের প্রত্যাশা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন গত ২৬ ও ২৭ জানুয়ারি চট্টগ্রামে তার প্রথম সফর সম্পন্ন করেছেন। এই সফরে তিনি বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং দ্বিপাক্ষিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর