মিয়ানমারের সীমান্তরক্ষীদের ফেরত পাঠাবে বাংলাদেশ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৬ পিএম

তীব্র গোলাগুলিতে দিশেহারা হয়ে বাংলাদেশে ঢুকে পড়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ১৪ সদস্যকে ফেরত পাঠাতে দেশটির পররাষ্ট্র দপ্তরের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

রোববার সকাল থেকে তুমব্রু সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে লাগাতার গুলি ও মর্টারশেলের শব্দ শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, দুই সীমান্তের ৩৪ নং পিলারের ওপাড়ে মিয়ানমার অংশে জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে।

সকালে একাত্তরের কাছে আসা একটি ভিডিওতে দেখা গেছে, গোলাগুলির মাঝে দিশেহারা হয়ে ১৪ জনের মতো মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্য বাংলাদেশ অংশে ঢুকে পড়েছে।

শনিবার বিকাল ৩টা থেকে টানা এক ঘণ্টা এই গোলাগুলির আওয়াজ পাওয়া যায়। এদিকে, গুলি সীমান্ত পেরিয়ে বাংলাদেশ অংশে পড়লেও এতে কেউ হতাহত হয়নি। গোলাগুলির ঘটনায় পুরো সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের ঘটনা নতুন নয়। বর্ডারগার্ড পুলিশ আমাদের সীমার ভিতরে ঢুকে সহযোগিতা চেয়েছেন। তাদের অস্ত্র জমা রেখে মিয়ানমারের সাথে যোগাযোগ রাখছেন।

মন্ত্রী বলেন, আমরা কোনো যুদ্ধে জড়াতে চাই না। আমাদের বিজিবির শক্তি সেখানে বৃদ্ধি করেছি। যাতে আমাদের সীমানায় কেউ প্রবেশ করতে না পারে।

এক প্রশ্নে জবাবে তিনি বলেন, ১৪ জন গভমেন্ট ফোর্স তাদের, ফেরত কেন নেবে না? তাদের ফেরত পাঠানোর জন্য পররাষ্ট্র দপ্তরের সাথে আলোচনা হচ্ছে।

মিয়ানমারের অভ্যন্তরীণ সঙ্কটের কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা স্বরাষ্ট্রমন্ত্রীর।

‘বিভিন্ন কারনে রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি। এই ঘটনায় সেটা বাধাগ্রস্ত হতে পারে,’ বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শনিবার রাত সাড়ে দশটার দিকে মিয়ানমার থেকে ছোঁড়া একটি মর্টারশেল এসে পড়ে তুমব্রু সীমান্তের কোনারপাড়ার ইউনুছ ওরফে ভুলুর বাড়িতে। বাড়ির টিন ছিদ্র হয়ে মর্টারশেলটি ঘরের ভিতরে এসে পড়ে। তবে সেসময়ে পরিবারের সদস্যরা কেউ বাড়ি না থাকায় হতাহত হয়নি কেউই।

স্থানীয়রা জানান, মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর ৩৪ পিলার রাইট ক্যাম্প, ঢেঁকিবুনিয়া ক্যাম্প বাংলাদেশ সীমান্ত লাগোয়া। ক্যাম্পগুলোর এপারের সীমান্তে প্রচুর বাংলাদেশি জনবসতি রয়েছে।

আরাকান আর্মি রাখাইনের অনেক ক্যাম্প দখল করে নিয়েছে এবং এখন এই ক্যাম্পগুলোর দখল নিতে গোলাগুলি করলে তার অংশ এপারের সীমান্তে চলে এসে হতাহতের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের।

কেএসএইচ
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
বাংলাদেশ পুলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এবং এই অর্জিত জনআস্থা ধরে রাখাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনআস্থা কতোটুকু অর্জন করতে...
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় এমন পরিবর্তন আনা হবে, যাতে পরবর্তীতে এটি সংশোধন বা পরিবর্তন করতে হলে বাধ্যতামূলকভাবে জনগণের কাছে অর্থাৎ গণভোটে যেতে হয় বলে জানিয়েছেন জাতীয় সংসদের সংবিধান সংশোধন...
৪৯তম বিশেষ বিসিএসে রাজনৈতিক বা অন্য কোনো কারণে কাউকে বাদ দেওয়া হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, কেবল নিয়মমাফিক পুলিশ ভেরিফিকেশনের কারণে ৪৬ জন প্রার্থীর প্রজ্ঞাপন...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর