নওগাঁ-২ আসনে জয়ী নৌকার শহীদুজ্জামান

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৭ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনে নৌকার প্রার্থী শহীদুজ্জামান সরকার এক লাখ ১৮ হাজার ৯৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী এইচএম আক্তারুজ্জামান আলম ট্রাক প্রতীকে পেয়েছেন ৭৪ হাজার ৩৮১ ভোট। এ নিয়ে পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।

সোমবার ভোট গণনা শেষে এ তথ্য জানিয়েছে রিটার্নিং অফিসার গোলাম মাওলা। 

তিনি জানান, এছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাড. তোফাজ্জল হোসেন পেয়েছেন চার হাজার ৮৪ ভোট। অন্য স্বতন্ত্র প্রার্থী মেহেদী মাহমুদ রেজা ঈগল প্রতীকে পেয়েছেন এক হাজার ৪২৬ ভোট।

নির্বাচনে ৫৭ দশমিক ১১ শতাংশ ভোট পড়েছে জানিয়ে তিনি বলেন, এ মধ্যে বৈধ ভোট ছিল এক লাখ ৯৮ হাজার ৮৩২টি। বাতিল হয়েছে চার হাজার ৫৫৯টি ভোট। এই আসনের মোট ভোটার তিন লাখ ৫৬ হাজার ১৩২ জন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আট দিন আগে গত ২৯ ডিসেম্বর নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল) আমিনুল ইসলাম মারা গেলে ওই আসনের নির্বাচন স্থগিত করে ইসি। সাত জানুয়ারি দেশের ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হয়। 

পরে গত আট জানুয়ারি ওই আসনের নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করে ইসি। নতুন তফসিল অনুযায়ী সোমবার ভোট হয়। এর মধ্যে দিয়ে দেশের ৩০০টি সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদের ভোট শেষ হলো। 

নওগাঁ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়ী হওয়ায় সংসদে দলটির মোট সংসদ সদস্যের সংখ্যা দাঁড়াল ২২৩ জনে।

১৯৯১ সালে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে শহীদুজ্জামান সরকার প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

একাত্তর/এসি
নওগাঁয় মাঝারি শৈত্যপ্রবাহে জেঁকে বসেছে তীব্র শীত। বুধবার (৬ জানুয়ারি) সকাল ৬টার দিকে জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
দেশের বাজারে মিনিকেট নামে কোনো ধান বা চাল নেই বলে জানিয়েছে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি ব্যবসায়ীদের হুশিয়ার করে বলেন, চালে বস্তায় কেউ মিনিকেট নাম লিখলে তার বিরুদ্ধে নতুন আইনে কমপক্ষে পাঁচ...
দ্বাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্থনি এলবানিজ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর