যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে জেলেনস্কিকে তাগাদা প্রধানমন্ত্রীর

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৪ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে তাগাদা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকের কারণে রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ হবার কারণ নেই।

মিউনিখ নিরাপত্তার সম্মেলনের মুল আনুষ্ঠানিকতার বাইরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

একই স্থানে জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেন।

পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বৈঠক করার জন্য জেলেনস্কির কাছ থেকে অনুরোধ এসেছিলো। আর যেহেতু বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, সে কারণে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে জেলনস্কিকে অনুরোধ করেন।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী জেলেনস্কির সাথে আলোচনার সময় কীভাবে যুদ্ধ বন্ধ করা যায়, সে বিষয়টি বারংবার উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, যুদ্ধ কারো কল্যাণ বয়ে আনে না। যুদ্ধে যারা লিপ্ত হয়, তাদের জনগণেরই ক্ষতি হয়।

এ বৈঠক রাশিয়ার সাথে সম্পর্কে সমস্যা তৈরি করবে না বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী।

এর বাইরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথেও প্রধানমন্ত্রীর বৈঠক হয়। সেখানে ডলারের বাইরে দুই দেশের নিজস্ব মুদ্রা দিয়ে বাণিজ্যের বিষয়ে আলোচনা হয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী, জার্মান চ্যান্সেলর, ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সাথেও আলাদা করে বৈঠক করেছেন।

 

একাত্তর/আরএ
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর