জাতীয় পার্টির কাউন্সিলের তারিখ ঘোষণা করলেন রওশন

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৯ পিএম

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ আগামী ৯ মার্চ দলটির কাউন্সিলের ঘোষণা দিয়েছেন। রোববার দুপুরে গুলশানের বাস ভবনে সংবাদ সম্মেলনে রওশন এরশাদ এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, আমাদের প্রিয় সংগঠন জাতীয় পার্টি এখন চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য এবং পার্টিকে আবার সুসংগঠিত করার লক্ষ্যে নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করে আগামী ৯ মার্চ দশম জাতীয় কাউন্সিল আয়োজনের ঘোষণা দিচ্ছি।

তিনি আরও বলেন, সবাই মিলে জাতীয় পার্টির প্রাণ শক্তি ফিরিয়ে আনতে হবে। দেশের গণতন্ত্র ফেরাতে জাতীয় পার্টি কাজ করে যাচ্ছে। সম্মেলন বাস্তবায়ন কমিটি ঘোষণা আজ করা হচ্ছে। আহ্বায়ক থাকবেন কাজী ফিরোজ রশীদ ও কো-আহ্বায়ক হচ্ছেন সৈয়দ আবু হোসেন বাবলা।

রওশন আরও বলেন, সর্বস্থরের অগণিত নেতা কর্মী আমার পাশে দাড়িয়েছেন। আমরা সবাই মিলে সুন্দর একটি জাতীয় সম্মেলন উপহার দিয়ে জাতীয় পার্টিতে আবার প্রাণশক্তি ফিরিয়ে আনতে চাই। কারণ দেশ ও জাতির জন্য রাজনীতির অঙ্গনে জাতীয় পার্টির প্রয়োজনীয়তা এখন অপরিহার্য।

তিনি বলেন, আমরা দেশে সুষ্ঠু গণতন্ত্র এবং অর্থনৈতিক ভীত শক্তিশালী করার জন্য সংগ্রাম করে যাচ্ছি। একটি রাজনৈতিক দলে গণতন্ত্র চর্চার প্রধান ক্ষেত্র হচ্ছে- সময়মতো পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠান। জাতীয় পার্টির সম্মেলন আয়োজনের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন আমরা জাতীয় সম্মেলন অনুষ্ঠানের যে ঘোষণা দিয়েছি সেই সম্মেলন সফলভাবে সম্পন্ন করার জন্য আমি একটি সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করেছি। 

তিনি আরও বলেন, আগামী ৯ মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন সম্পন্ন হওয়া পর্যন্ত কার্যকর- জাতীয় পার্টির সম্মেলন বাস্তবায়ন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কাজী ফিরোজ রশীদ, কো-আহ্বায়ক থাকবেন সৈয়দ আবু হোসেন বাবলা, যুগ্ম-আহ্বায়ক থাকবেন গোলাম সরোয়ার মিলন, সদস্য সচিব থাকবেন রফিকুল ইসলাম সেন্টু এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন এ্যাড. জিয়াউল হক মৃধা। এছাড়া জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান, যুগ্ম-মহাসচিব, সম্পাদকমন্ডলী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য সচিব- ক্রমানুসারে সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য হিসেবে অন্তর্ভূক্ত থাকবেন।

রওশন জানান, পরবর্তিতে পার্টির সংগঠনিক বিষয়ে কোনো তথ্য জানার জন্য পার্টির মহাসচিব কাজী মোঃ মামুনুর রশিদ এবং মিডিয়া সংক্রান্ত কোনো তথ্য জানার জন্য আমাদের মুখপাত্র সুনীল শুভ রায়ের সাথে সরাসরি যোগাযোগ করবার অনুরোধ রইলো। 

এআর
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে (একাংশ) পরিকল্পিতভাবে হারিয়ে দেয়া হয়েছে বলে দাবি করেছেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। রোববার বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা...
সংসদ সদস্যের সংখ্যার বিচারে বর্তমান সংসদে ভারসাম্য রক্ষা হয়নি এমন মন্তব্য করে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আসন সংখ্যার বিচারে এবার সংসদে শতকরা ৭৫ ভাগই সরকার দলের।...
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে মঙ্গলবার। বিকেল তিনটায় সংসদের বৈঠক শুরু হবে। গত ৭ জানুয়ারির ভোটে নিরঙ্কুশ সংখ্যগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। গত ১০ জানুয়ারি শপথ নেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। 
দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা শপথ নিলে বাকি ছিল জাতীয় পার্টির এমপিদের শপথ। বুধবার দুপুর ১২টায় তাদের শপথ বাক্য পাঠ করান লতি একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর