সংরক্ষিত নারী আসনে ৫০ জনকে বিজয়ী ঘোষণা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৮ এএম

প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৫০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে ৪৮ জন আওয়ামী লীগের, আর বাকি দুইজন জাতীয় পার্টির।

রোববার বিকেল চারটার পর তাদেরকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মুনিরুজ্জামান তালুকদার। বলেন, মঙ্গলবার এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে।

সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসনে জন্য ইসির তফসিল ঘোষণার পর, ৫০ জন মনোনীত প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। গত সোমবার সেসব আবেদন যাচাই-বাছাই করে সবগুলো মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

সংরক্ষিত নারী আসনের জন্য একেকটি রাজনৈতিক দল ছয়টি আসনের বিপরীতে একটি করে আসন পান। এবার স্বতন্ত্রদের সমর্থন পাওয়ায় আওয়ামী লীগ ৪৮টি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছে। আর ১১ আসন পেয়ে জাতীয় পার্টি দিয়েছে দুই আসনে মনোনয়ন।

আওয়ামী লীগ থেকে নির্বাচিত যারাঃ 

রেজিয়া ইসলাম (পঞ্চগড়), দ্রৌপদি বেবি আগরওয়াল (ঠাকুরগাঁও), আসিকা সুলতানা (নীলফামারী), ডা. রোকেয়া সুলতানা (জয়পুরহাট), কোহেলি কুদ্দুস (নাটোর), জারা জেবিন মাহমুদ (চাঁপাইনবাবগঞ্জ), রুনু রেজা (খুলনা), ফরিদা আক্তার বানু (বাগেরহাট), মোসামৎ ফারজানা সুমি (বরগুনা), খালেদা বানু (ভোলা), নাজনীন নাহার রশীদ (পটুয়াখালী), ফরিদা ইয়াসমিন (নরসিংদী), উম্মে ফারজানা সাত্তার (ময়মনসিংহ), নাদিয়া বিনতে আমিন (নেত্রকোণা), মাহফুজা সুলতানা (জয়পুরহাট), পারভীন জামান কল্পনা (ঝিনাইদহ), অ্যারোমা দত্ত (কুমিল্লা), লায়লা পারভীন (সাতক্ষীরা), মুন্নুজান সুফিয়ান (খুলনা), বেধুরা আহমেদ সালাম (গোপালগঞ্জ), শবনম জাহান (ঢাকা), পারুল আক্তার (ঢাকা), সাবেরা বেগম (ঢাকা), শাম্মী আহমেদ (বরিশাল), নাহিদ ইজহার খান (ঢাকা), ঝরনা হাসান (ফরিদপুর), ফজিলাতুন্নেছা (মুন্সীগঞ্জ), সাহিদা তারেক দিপ্তী (ঢাকা), অনিমা মুক্তি গোমেজ (ঢাকা), শেখ আনারকলি (ঢাকা), মাসুদা সিদ্দিক (নরসিংদী), তারানা হালিম (টাঙ্গাইল), বেগম শামসুন্নাহার (টাঙ্গাইল), মেহের আফরোজ চুমকি (গাজীপুর), অপরাজিতা হক (টাঙ্গাইল), হাসিনা বারি চৌধুরী (ঢাকা), নাজমা আক্তার (গোপালগঞ্জ), ফরিদুন্নাহার লাইলী (লক্ষ্মীপুর), কানন আরা বেগম (নোয়াখালী), শামীমা হারুন (চট্টগ্রাম), ফারিয়া খানম (নোয়াখালী), দিলারা  ইউসুফ (চট্টগ্রাম), ওয়াসিকা আয়শা খান (চট্টগ্রাম), ডরোথি তঞ্চঙ্গ্যা (রাঙামাটি), সানজিদা খানম (ঢাকা) ও নাছিমা জামান ববি (রংপুর)।

আর জাতীয় পার্টি থেকে নির্বাচিত হলেন- পার্টির কো–চেয়ারম্যান সালমা ইসলাম ও ভাইস চেয়ারম্যান নুরুন নাহার।

 

আরবি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর