শপথ নিলেন নতুন সাত প্রতিমন্ত্রী

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৮:৪৪ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় নতুন সাত জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। শুক্রবার বঙ্গভবনে সন্ধ্যা সাতটা ৩৪ মিনিটে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন ঠাঁই পাওয়া সাত জনের মধ্যে চার জনই নারী। যারা সবাই সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।

নতুন মন্ত্রিসভায় যারা শপথ নিলেন তারা হলেন- ঢাকার সংরক্ষিত নারী সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, জয়পুরহাটের রোকেয়া সুলতানা, টাঙ্গাইলের শামসুন নাহার চাপা, চট্টগ্রামের ওয়াসিকা আয়শা খান এবং রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়াদুদ, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহিদুজ্জামান সরকার।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, মন্ত্রিপরিষদের সদস্য, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। 

সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২৩টিতে জয় পায় আওয়ামী লীগ। জাতীয় পার্টি ১১টি আসন। এছাড়া বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসনে জয় পেয়েছে। এর বাইরে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ৬২ জন।

একাত্তর/এসি
নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন মন্ত্রণালয় তাদের মতামত ও পর্যালোচনায় স্পষ্ট জানিয়েছে, সংবিধানের নিয়ম ও ধারা...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে নতুন সরকারের পথচলা। দিনের হিসেবে নয়, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন সংসদ সদস্য ও মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। মঙ্গলবার সকাল ১০টায় সংসদ...
আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। ওই দিন সকাল ১০টায় সংসদ সদস্যরা এবং বিকেল চারটায় সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর