শপথ ১৭ তারিখ, দেশেই থাকবেন উপদেষ্টারা: প্রেস সচিব

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম

আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। ওই দিন সকাল ১০টায় সংসদ সদস্যরা এবং বিকেল চারটায় সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। 

রোববার বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বরাত দিয়ে এসব তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা দেশেই অবস্থান করবেন। তারা দেশ ছেড়ে কোথাও যাবেন না।

নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে শফিকুল আলম বলেন, নির্বাচনের পর এখন পর্যন্ত দেশে চারটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি হত্যাকাণ্ড সরাসরি নির্বাচন সংক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে।

এদিকে হাতিয়ায় এক নারীর ধর্ষণের শিকার হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সরকার এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

এবারের নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করে প্রেস সচিব বলেন, এই নির্বাচনের মাধ্যমে পুলিশ তাদের হারানো আত্মমর্যাদা ফিরে পেয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করে তিনি উল্লেখ করেন, একটি সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পুলিশের ভূমিকা ছিলো কার্যকর।

এইবারের নির্বাচন মহাসাফাল হয়েছে বলে প্রধান উপদেষ্টার বরাতে জানান প্রেস সচিব।

একাত্তর/এসি
জাতীয় সংসদের শূন্য ঘোষণা হওয়া সংরক্ষিত মহিলা আসন-২৩ এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির আসনে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।   
বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার পক্ষে থাকলেও সেই স্বাধীনতার অর্থ কোনোভাবেই ‘স্বেচ্ছাচারিতা’ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)। তিনি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন মন্ত্রণালয় তাদের মতামত ও পর্যালোচনায় স্পষ্ট জানিয়েছে, সংবিধানের নিয়ম ও ধারা...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর