সরকার সহায়তা করছে না: রেস্তোরাঁ মালিক সমিতি

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৩:২৮ পিএম

বেইলি রোডে গ্রিন কোজি কটেজের ভয়াবহ আগুনে প্রায় অর্ধশত মানুষের প্রাণহানির ঘটনায় যত্রতত্র গজিয়ে ওঠা রেস্তোরাঁ বাণিজ্য নিয়ে প্রশ্নে উঠলেও এই ব্যবসার মালিকরা সংগঠন দাবি করেছে, নিরাপদ রেস্তোরাঁ গড়তে সহায়তা করছে না সরকার।

রোববার পুড়ে যাওয়া গ্রিন কোজি কটেজ পরিদর্শনে এসে এই দাবি করেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান।

বৃহস্পতিবার রাতে পুড়ে যাওয়া ভবনে আগুনের সূত্রপাত একটি চা-কফির দোকান থেকেই হয়েছিলো বলে পুলিশের মামলায় অভিযোগ আনা হয়েছে। মামলায় ভবন মালিক আমিন মোহাম্মদ গ্রুপসহ দুইটি রোস্তোরাাঁর মালিকদের বিরুদ্ধেও মামলা হয়েছে।

এদিকে আগুনে প্রাণহানির ঘটনার পরই রেস্তোরাঁর নিরাপদ পরিবেশ ও অনুমোদন দিয়ে প্রশ্ন উঠেছে। সারাদেশে সাড়ে চার লাখের বেশি রেস্তোরাঁ রয়েছে।

বেশিরভাগ রেস্তোরাঁয় নেই পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা, যত্রতত্র ব্যবহার হচ্ছে গ্যাস সিলিন্ডার।

রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, তিনি বলেন, সাড়ে চার লাখ রেস্তোরাঁর মধ্যে মালিক সমিতির অনুমোদন আছে মাত্র ৭০ হাজার রেস্তোরাঁর।

‘সরকারি কোনো প্রতিষ্ঠানই নিরাপদ রেস্তোরাঁ বাণিজ্য গড়তে সহায়তা করছে না। একটি নিদিষ্ট সংস্থার মাধ্যমে রেস্তোরাঁ ব্যবসা করার কথা বলা তা বাস্তবায়নে সংস্থাগুলো এগিয়ে আসছে না,’ বলেন ইমরান।

তবে নিয়মনীতির তোয়াক্কা না করে যারা রেস্তোরাঁ ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে টাস্কফোর্স গঠন করার দাবি জানান মালিক সমিতির এই নেতা।

তিনি অভিযোগ করেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষও তাদের কোনো সহায়তা করে না। আর বিভিন্ন সংস্থায় অনুমতি আনতে গেলে পোহাতে হয় নানা ধরনের ভোগান্তি।

বেইলি রোডে আগুনের দায় কে নেবে- এ প্রশ্নে ইমরান হাসান বলেন, রেস্তোরাঁ, ভবন মালিক অথবা সরকারি প্রতিষ্ঠান; কেউ দায় এড়াতে পারে না।

এদিকে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির যুগ্ম সম্পাদক মো. ফিরোজ আলম সুমন বলেন, সরকার আমাদের তোয়াক্কাই করে না। যে যার মতো আইন প্রয়োগ করে।

রেস্তোরাঁ মালিক সমিতি দীর্ঘদিন ধরে বলে আসছে, আমরা একটা কর্তৃপক্ষের তদারকিতে আসতে চাই।

আরবি
দেশে ভেজাল রোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার সরকারি উদ্যোগের অংশ হিসেবে সচিবালয়ে স্থাপিত ভ্রাম্যমাণ ল্যাবরেটরি ভ্যান (ভ্রাম্যমাণ পরীক্ষাগার) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে...
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দেশীয় ও আন্তর্জাতিক এয়ারলাইনসের জন্য জেট এ-১ (জেট ফুয়েল)-এর দাম সমন্বয় করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশীয় এয়ারলাইনসের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম...
বর্তমান সরকারকে শ্রমবান্ধব উল্লেখ করে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, শ্রমিকের অধিকার রক্ষা এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের মূল অগ্রাধিকার। সরকার শ্রমিকদের...
বাংলাদেশের বিদ্যুৎ খাত, অবকাঠামোগত পলিসি এবং কূটনৈতিক ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার একটি পরিকল্পিত অপচেষ্টা চলছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর