ঈদে ট্রেনের আগাম টিকেট বিক্রির তারিখ ঘোষণা

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০২:৪৮ পিএম

এবারের রোজার ঈদে ট্রেনের আগাম টিকেট বিক্রির তারিখ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে এবার বাড়ানো হয়েছে অগ্রিম টিকেট বিক্রির সময়সীমাও।

বুধবার সাংবাদিক সম্মেলনে রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, এবার ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হবে আগামী ২৫ মার্চ থেকে।

সাধারণত ট্রেন যাত্রার ক্ষেত্রে ১০ দিন আগে অগ্রিম টিকিট শুরু করে রেলওয়ে। আর ঈদের সময় অগ্রিম টিকেট বিক্রি করা হয় পাঁচ দিন। তবে এবার তা বাড়িয়ে সাত দিন করা হয়েছে।

সম্ভাব্য ১১ এপ্রিলকে ঈদের দিন ধরে টিকেট বিক্রির সময় নির্ধারণ করা হয়েছে। ঈদের আগে টিকেট বিক্রি করা ২৫ থেকে ৩১ মার্চ। ২৫ মার্চ মিলবে চার এপ্রিলের যাত্রার টিকেট। আবার ঈদের পরের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে চার এপ্রিল থেকে।

রেলমন্ত্রী বলেন, এবারও অনলাইনে পাওয়া যাবে শতভাগ টিকিট। একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। আর বিক্রি হওয়া টিকেট ফেরত নেয়া হবে না।

এবার সাত জোড়া ঈদ স্পেশাল ট্রেন চালানো বরে বলে জানান জিল্লুল হাকিম। বলেন, কমলাপুরে ভিড় কমাতে সরাসরি ক্যান্টনমেন্ট স্টেশন থেকে উত্তরবঙ্গের পথের কয়েকটি ট্রেন ছাড়া হবে।

আরবি
প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতার নতুন সংস্কৃতি তৈরি করতে চান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। 
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। 
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
ঈদের আমেজ কাটিয়ে প্রথম কার্যদিবসেই সচিবালয়ে নিজ দফতরে কর্মব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর