সোনালি আঁশে সোনালি দিনের হাতছানি: প্রধানমন্ত্রী 

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০১:০১ পিএম

স্বর্ণের ফাইবার বা সোনালি আঁশ হিসেবে পরিচিত বাংলাদেশের পাট দেশের সোনালি ভবিষ্যতের জন্য হাতছানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একইসঙ্গে পাট পণ্যকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে বিভিন্ন সুবিধার আওতায় আনা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পাট দিবস-২০২৪ উদযাপন অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সোনালি আঁশ বাংলাদেশের জন্য সোনালি দিনের হাতছানি দিচ্ছে। পাট কৃষি পণ্য হিসেবে সুবিধা পায় না। আবার রফতানি পণ্যের বিশেষ সুবিধা পাচ্ছে না।

‘তাই পাটকে এবার কৃষি ও রপ্তানি পণ্য হিসেবে সুবিধা দেয়ার ব্যবস্থা করছে সরকার। ১৯ পণ্য রপ্তানিতে পাটের মোড়কজাতকরণ বাধ্যতামূলক করা হয়েছে,’ বলেন সরকারপ্রধান।

শেখ হাসিনা বলেন, পাট শিল্পকে উন্নয়নের জন্য গবেষণা অব্যাহত রাখতে হবে। একইসঙ্গে পাট থেকে নিত্য নতুন পণ্য উৎপাদন করতে হবে। আর পাট পণ্য রপ্তানিতে নতুন নতুন বাজারও খুঁজে বের করতে হবে।

পাট পণ্যকে বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, যারা পাটকল ইজারা নিয়েছেন, তারা যত্নবান হবেন এবং যথাযথ ভাবে পরিচালনা করবেন।

যাদের পাটকল ইজারা দেওয়া হলো তাদেরকে নজরদারিতে রাখা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন ঘোষণা এবং বিজেএমসির ইজারা নেয়া ছয়টি মিলের শুভ উদ্বোধন ঘোষণা করেন শেখ হাসিনা। তিন দিনব্যাপী বহুমুখী পাটজাত পণ্য প্রদর্শনী ও মেলা চলবে ১৪ থেকে ১৬ মার্চ।

এদিকে পাট খাতের সমৃদ্ধির ধারা চলমান রাখতে এবং এই খাতে বিশেষ অবদান রাখার জন্য এ বছর পাট দিবসে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেন প্রধানমন্ত্রী। 

আরবি
ভবিষ্যতে মানুষকে ত্রাণের জন্য আর লাইনে দাঁড়াতে হবে না—এমন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, বাংলাদেশকে স্বাস্থ্য, কৃষি ও পরিবেশের টেকসই সমাধানের জন্য বায়োটেকনোলজি নির্ভর ভবিষ্যতের পথে এগোতেই হবে।
দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা নাশকতা চালাচ্ছে উল্লেখ করে তাদেরকে শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর