ছিনতাই জাহাজটি উদ্ধারের খবর সত্য নয়

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১২:০৪ এএম

ভারতের নৌবাহিনীর রণতরী ও টহল বিমান অভিযান চালিয়ে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহকে উদ্ধার করেছে, দেশটির কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত এমন খবরের সত্যতা নেই বলে জানিয়েছে, নৌপরিবহন অধিদপ্তর। প্রতিষ্ঠানটির মহাপরিচালক এম মাকসুদ আলম একাত্তর টেলিভিশনকে জানিয়েছেন, জাহাজটি উদ্ধারের কোন খবর তাদের কাছে নেই। বিষয়টির কোন সত্যতা নেই।

শুক্রবার রাতে এবং শনিবার ভারতের প্রথম সারির বেশকিছু সংবাদমাধ্যমের প্রকাশিত সংবাদ প্রতিবেদনের শিরোনামে এমভি আব্দুল্লাহকে ভারতীয় নৌবাহিনী উদ্ধার করেছে বলে জানানো হলেও, এ সংক্রান্ত কোনো তথ্যই দেয়া হয়নি। আর এই দাবির সত্যতা দেশীয় ও আন্তর্জাতিক কোনও সূত্রই নিশ্চিত করতে পারেনি।

নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক একাত্তরকে বলেন, সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজটি এখনও তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। সোমালিয়ার উপকূল দক্ষিণে চার নটিক্যাল মাইল দূরে নোঙর অবস্থায় রয়েছে এমভি আবদুল্লাহ।। শুরুতে জাহাজে ছিলো ২২ জন জলদস্যু, এখন আছে ৩৫ জন।

তিনি আরও জানান, জাহাজটিতে অবস্থানরত নাবিকদের মধ্যে কারো সঙ্গে নতুন করে যোগাযোগ করা সম্ভব হয়নি। ভারতীয় নৌবাহিনী জাহাজটিকে উদ্ধার করার খবরটির কোন সত্যতা নেই। বাংলাদেশি জাহাজের আশেপাশে ভারতীয় কোন নৌবিহার অবস্থান করছে না বা তাদের উদ্ধার করার কোন খবর নেই।

উল্লেখ্য, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, ভারতীয় বার্তা সংস্থা ইন্দো এশিয়া নিউজ সার্ভিস (আইএএনএস), ফার্স্ট পোস্ট সহ বেশকিছু সংবাদমাধ্যম ‘ছিনতাইকৃত বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে।

শিরোনামে ওই কথা বলা হলেও প্রতিবেদনে বলা হয়েছে, ভারত মহাসাগরে ছিনতাইয়ের শিকার বাংলাদেশি পতাকাবাহী একটি কার্গো জাহাজকে জরুরি সহায়তার অনুরোধে সাড়া দিয়েছে ভারতীয় নৌবাহিনী। এই অঞ্চলে ভারতীয় নৌবাহিনীর এই ধরনের ধারাবাহিক অভিযানের সর্বশেষ ঘটনা এটা।

প্রতিবেদনগুলোতে বলা হয়, এমভি আবদুল্লাহ জাহাজে জলদস্যুদের হানার ঘটনায় সাড়া দিয়েছে ভারতীয় নৌবাহিনীর রণতরী ও টহল বিমান। মঙ্গলবার সন্ধ্যার দিকে বাণিজ্যিক জাহাজ এমভি আব্দুল্লাহর অবস্থান শনাক্ত করার পরপরই ভারতের নৌবাহিনী দূরপাল্লার সামুদ্রিক টহল বিমানটি মোতায়েন করে।

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস ‘এডেন উপসাগরে বাংলাদেশি জাহাজকে উদ্ধার করেছে নৌবাহিনী’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, এডেন উপসাগরে বাংলাদেশের বাণিজ্যিক জাহাজ এমভি আবদুল্লাহর সহায়তা চেয়ে করা অনুরোধে দ্রুত সাড়া দিয়েছে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ।

ফার্স্ট পোস্টও এমভি আব্দুল্লাহকে উদ্ধারের খবর দিয়েছে। ‘সোমালিয়া উপকূলে জলদস্যুদের হামলা থেকে বাংলাদেশের পতাকাবাহী জাহাজকে রক্ষা করেছে ভারতীয় নৌবাহিনী’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে এই সংবাদমাধ্যম। কিন্তু প্রতিবেদনে এমভি আব্দুল্লাহকে উদ্ধারের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ মার্চ সকালে ভারতের রণতরী সফলভাবে বাংলাদেশি জাহাজটির পথ আটকায়। পরে ক্রুদের নিরাপত্তা নিশ্চিতে পথ ছেড়ে দেয়া হয় এবং সোমালিয়ার জলসীমায় পৌঁছানো পর্যন্ত এমভি আবদুল্লাহর কাছাকাছি অবস্থানে থেকে জাহাজটিকে অনুসরণ করে ভারতীয় রণতরীটি।

এআরএস
বাংলাদেশ ও ভারতের বহুমাত্রিক কূটনৈতিক টানাপোড়েনের বরফ গলাতে এবং পারস্পরিক সম্পর্ক পুনর্গঠনের নতুন প্রক্রিয়ায় গতি আনতে আকস্মিক দিল্লি সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।...
‎দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তি সম্পূর্ণ করার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। 
নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে নিয়োগের প্রস্তাবে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে ভারত সরকার। 
সেই আমন্ত্রণে সাড়া দেয় বাংলাদেশসহ প্রতিটি সদস্য দেশ। তবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও আনুষ্ঠানিকভাবে কোনো উত্তর দেয়নি ভারত।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর