এমভি আবদুল্লাহয় অভিযানের ‘প্রস্তুতি’ 

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৮:৪৮ পিএম

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হওয়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ও অপহৃত নাবিকদের উদ্ধারে অভিযান চালানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যিক জাহাজটি দস্যুদের কবলমুক্ত করতে সোমালি পুলিশ ও আন্তর্জাতিক নৌবাহিনী অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

সোমালিয়ার পান্টল্যান্ড অঞ্চলের পুলিশের সূত্র উদ্ধৃত করে এ খবর দিয়েছে সংবাদ সংস্থাটি। পান্টল্যান্ড সোমালিয়ার আধা স্বায়ত্তশাসিত অঞ্চল, যেখানে জলদস্যুদেরে বেশকিছু ঘাটি রয়েছে বলে মনে করা হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পান্টল্যান্ডের পুলিশ বলছে, তারা জানতে পেরেছে যে, এমভি আবদুল্লাহকে জিম্মিমুক্ত করতে দস্যুদের বিরুদ্ধে আন্তর্জাতিক নৌবাহিনী একটি অভিযানের পরিকল্পনা করেছে। আর এই অভিযানে অংশ নিতে তারাও প্রস্তুত রয়েছে।

গত মঙ্গলবার মোজাম্বিক থেকে ৫৫ হাজার মেট্রিক টন কয়লা বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতে উদ্দেশ্যে রওনা হয় চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী কবির গ্রুপের জাহাজটি। পথে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে।

মোগাদিসু থেকে এক হাজার ১১১ কিলোমিটার পূর্বে ভারত মহাসাগর থেকে ছিনতাই করে বাণিজ্যিক কার্গো জাহাজটিকে প্রথমে নেয়া হয় সোমালিয়ার গারাকাড এলাকায়। উপকূল থেকে প্রায় ৩৭ কিলোমিটার দুরে নোঙর ফেলা হয়।

এক পর আবার অবস্থান বদলে আবদুল্লাহকে নেয়া হয় গদবজিরান উপকূল এলাকায়। এবার নোঙর ফেলা হয় উপকূলের আরো কাছে, মাত্র সাড়ে ৭ কিলোমিটার দূরে। এরপর আর এগিয়ে উপকূলের পৌনে তিন কিলোমিটার দূরত্বে নেয়া হয়েছে।

রয়টার্স লিখেছে, গত সপ্তাহে সোমালিয়ার উপকূলে ছিনতাই করা হয় এমভি আবদুল্লাহকে। সোমালি জলদস্যুরা গত নভেম্বর থেকে ২০টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে। এর আগে প্রায় এক দশক তারা চুপচাপ ছিলো।

গত শনিবার সোমালি উপকূলে এক অভিযানে এমভি রুয়েনকে জলদস্যুদের কবল থেকে মুক্ত করে ভারতীয় নৌ কমান্ডোরা। জাহাজটির ১৭ ক্রুকে অক্ষত অবস্থায় উদ্ধার করার পাশাপাশি জাহাজে থাকা ৩৫ জলদস্যুর সবাইকে আটক করে ভারতীয় নৌ বাহিনীর এই কমান্ডেরা।

আরব সাগরে মাল্টার পতাকাবাহী ওই জাহাজটি তিন মাস আগে ছিনিয়ে নিয়ে নাবিকদের জিম্মি করে জলদস্যুরা। এরপর ওই জাহাজ নিয়ে বিভিন্ন নৌযানে তারা হামলা চালাতে থাকে। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস তর্কশ গত বৃহস্পতিবার সকালে এমভি আবদুল্লাহর কাছাকাছি পৌঁছেছিলো। কিন্তু নাবিকরা সশস্ত্র জলদস্যুদের হাতে জিম্মি থাকায় সে সময় অভিযান চালানো থেকে বিরত থাকেন ভারতীয় নৌ সেনারা।

জলদস্যুতা নির্মূলে কাজ করে যাওয়া ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্স তাদের ‘অপারেশন আটলান্টার’ অংশ হিসেবেও এমভি আবদুল্লাহর ওপর নজর রাখছে।

যে আন্তর্জাতিক নৌ বাগিনীর কথা পান্টল্যান্ড পুলিশ বলেছে, সেটি কোন দেমেলে সে বিষয়ে রয়টার্স কিছু জানাতে পারেনি।

সরকার ও জাহাজের মালিকপক্ষ থেকে বলা হচ্ছে, তারা জিম্মিদের ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে দস্যুদের পক্ষ থেকে কোনো সাড়া মিলছে না।

আরবি/কেএসএইচ
সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে বাংলাদেশ...
চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় অঞ্চলের ১২ টি বাহিনীর মোট ৫০ জন জলদস্যু বিপুল পরিমান দেশী ও বিদেশি অস্ত্রসহ আত্মসমর্পণ করছে। এদের মধ্যে ৪৯ জন পুরুষ এবং ১ জন মহিলা জলদস্যু রয়েছেন।
বিকাল ৪টা ২০ মিনিট। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল-১ (এনসিটি) এ ভিড়লো এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে বহন করা লাইটার জাহাজ।
২৩ নাবিক নিয়ে অবশেষে দেশে পৌঁছেছে সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ। সোমবার সন্ধ্যায় কুতুবদিয়া চ্যানেলে নোঙর করেছে জাহাজটি। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর