আবদুল্লাহর কাছে ইইউ যুদ্ধজাহাজ, কপ্টার নিয়ে চক্কর  

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৯:৫৫ এএম

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হওয়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর ওপর নজর রাখছে ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্সের (ইইউএনএভিএফওআর) একটি যুদ্ধজাহাজ, যাদের কার্যক্রম অপারেশন আটলান্টা হিসেবে পরিচিত।

অপারেশন আটলান্টা একটি যুদ্ধজাহাজ নিয়ে অবস্থানের পাশাপাশি সেখান থেকে হেলিকপ্টার নিয়েও জিম্মি জাহাজের আশপাশে চক্কর দিচ্ছে। বৃহস্পতিবার মধ্য রাতে এমনই একটি ছবি ও বিডিও তাদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা হয়েছে।

এক্সে তিনটি ছবির সঙ্গে আট সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে অপারেশন আটলান্টা। এতে দেখা যাচ্ছে, বাংলাদেশের জিম্মি জাহাজের কাছেই অবস্থান নিয়েছে যুদ্ধজাহাজটি।

আর সেখান থেকে বাংলাদেশের জিম্মি জাহাজও দেখা যাচ্ছে। অপারেশন আটলান্টার যুদ্ধজাহাজ থেকে একটি সামরিক হেলিকপ্টার এমভি আবদুল্লাহর ওপর চক্কর দিচ্ছে এমন ছবিও প্রকাশ করা হয়েছে।

অপারেশন আটলান্টার প্রকাশ করা ছবি।

ভিডিওতে দেখা যাচ্ছে, অপারেশন আটলান্টার যুদ্ধজাহাজের সামনে রণ প্রস্তুতি দাঁড়িয়ে অস্ত্রসজ্জিত দুই সেনা। আর এমভি আবদুল্লাহর আশপাশ দিয়ে উড়ে বেড়াচ্ছে হেলিকপ্টার।

গত ১২ মার্চ মোজাম্বিক থেকে ৫৫ হাজার মেট্রিক টন কয়লা বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতে উদ্দেশ্যে রওনা হয় চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী কবির গ্রুপের জাহাজটি। পথে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে।

মোগাদিসু থেকে এক হাজার ১১১ কিলোমিটার পূর্বে ভারত মহাসাগর থেকে ছিনতাই করে বাণিজ্যিক কার্গো জাহাজটিকে প্রথমে নেয়া হয় সোমালিয়ার গারাকাড এলাকায়। উপকূল থেকে প্রায় ৩৭ কিলোমিটার দুরে নোঙর ফেলা হয়।

এরপর আবার অবস্থান বদলে আবদুল্লাহকে নেয়া হয় গদবজিরান উপকূল এলাকায়। সেখান থেকে সরিয়ে নোঙর ফেলা হয় উপকূলের মাত্র সাড়ে ৭ কিলোমিটার দূরে। তারপর আরো এগিয়ে উপকূলের পৌনে তিন কিলোমিটার দূরত্বে নেয়া হয়েছে।

অপারেশন আটলান্টার প্রকাশ করা ছবি।

এরি মধ্যে গত সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে জিম্মি জাহাজ ও অপহৃত নাবিকদের উদ্ধারে অভিযান চালানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। আর এ কাজে আন্তর্জাতিক নৌবাহিনীকে সহায়তা করতে সোমালি পুলিশকে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এরপরই বুধবার সোমালিয়ার জলদস্যুরা তৃতীয় পক্ষের মাধ্যমে জাহাজের মালিকদের সঙ্গে যোগাযোগ করে। এমভি আবদুল্লাহর ক্যাপ্টেনের সঙ্গেও কথা হয় মালিকপক্ষের।

দস্যুদের যোগাযোগের পর সমঝোতার মাধ্যমে জিম্মি জাহাজ ও নাবিকদের উদ্ধার করে ফিরিয়ে আনা যাবে বলে আশা সৃষ্টি হয়েছে। 

আরবি
সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে বাংলাদেশ...
চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় অঞ্চলের ১২ টি বাহিনীর মোট ৫০ জন জলদস্যু বিপুল পরিমান দেশী ও বিদেশি অস্ত্রসহ আত্মসমর্পণ করছে। এদের মধ্যে ৪৯ জন পুরুষ এবং ১ জন মহিলা জলদস্যু রয়েছেন।
বিকাল ৪টা ২০ মিনিট। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল-১ (এনসিটি) এ ভিড়লো এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে বহন করা লাইটার জাহাজ।
২৩ নাবিক নিয়ে অবশেষে দেশে পৌঁছেছে সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ। সোমবার সন্ধ্যায় কুতুবদিয়া চ্যানেলে নোঙর করেছে জাহাজটি। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর