স্বাধীনতা দিবসে চালু হচ্ছে বিমানের ঢাকা-রোম ফ্লাইট 

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০৯:১৩ এএম

দীর্ঘ নয় বছর পর স্বাধীনতা দিবসে চালু হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রোম ফ্লাইট। এটি হতে যাচ্ছে বিমানের ২৩তম রুট। 

লোকসানের কারণে ২০১৫ সালে এই রুটটি বন্ধ করে দেয় বিমান। এবার বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক। 
 
ইতালীর রাজধানি রোমসহ মিলান, ভেনিসে বসবাস করছে কমপক্ষে ২ লাখ বাংলাদেশী, এর বাইরে বছর জুড়ে দেশটিতে যাচ্ছেন হাজারো বাংলাদেশী পর্যটক। ইতালি তো বটেই ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত অন্যকোন দেশে বাংলাদেশ বিমানের সরাসরি কোন ফ্লাইট চালু নেই। 
এতোদিন ভরসা ছিল মধ্যপ্রাচ্য ভিক্তিক এয়ারলাইন্সগুলো। এতে করে ট্রানজিট নিয়ে ১৫-১৬ ঘন্টা লেগে যেতো ইতালি পৌছাতে। ইতালিতে ২৬ মার্চ রাত থেকে চালু হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।এতে করে ৮ থেকে ১০ ঘন্টার মধ্যে ঢাকা থেকে রোম যাওয়া যাবে। 

রোম পর্যন্ত ইকোনমি ক্লাসে সর্বনিম্ন একমুখী ভাড়া নির্ধারন করা হয়েছে ৬৪ হাজার টাকা আর দ্বিমুখি ১ লাখ ৪ হাজার টাকা। 

২০০৫ সালে বিমানের ইউরোপ,যুক্তরাষ্ট্র,মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন জায়গায় বিমানের মোট ৩১টি রুট চালু ছিল। তখন বেশিরভাগ উড়োজাহাজ ছিল ভাড়া নেয়া। এখন বিমানে ১৬টি বোয়িংসহ ২১টি নতুন উড়োজাহাজ রয়েছে। তাই আস্তে আস্তে বিমানের নতুন রুটও চালু করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের পরবর্তী গন্তব্য মালদ্বীপ ও চীনের কুনমিং। 

এআর
সৌদি আরবের রিয়াদে বোমা হামলার কারণে দেশটির সঙ্গে সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ রয়েছে। এর জেরে বাংলাদেশ থেকেও রিয়াদগামী ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তিন হাজার ৪৩১ জন...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের একের পর এক হামলার জেরে নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ থেকে রিয়াদগামী সাতটি ফ্লাইট বাতিল করা...
‘অনিবার্য পরিচালনগত কারণ’ দেখিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে চলাচলকারী নিজেদের সব ধরণের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার...
মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে অনির্দিষ্টকালের জন্য সব ফ্লাইট স্থগিত করেছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। ফ্লাইট সেবাদানকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সংযুক্ত আরব...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর