৯ বছর পর রোমে বিমান 

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৪:৫১ পিএম

দীর্ঘ ৯ বছর পর আবারো ইতালির রাজধানী রোমের মাটিতে পা রাখলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর ফলে ইউরোপের এই দেশটিতে থাকা দুই লাখেরও বেশি প্রবাসীর বাংলাদেশ থেকে বিমানে যাতায়াতের দুয়ার আবার উন্মুক্ত হলো।  

বিমানের বহরে সর্বাধুনিক প্রযুক্তির নতুন নতুন উড়োজাহাজ যোগ হওয়ার পর এই প্রথম ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত কোনো দেশে বিমানের যাত্রা শুরু হলো।

বুধবার স্থানীয় সময় সকাল নয়টার দিকে ইতালির অন্যতম ব্যস্ত লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার।

এর আগে বুধবার রাতে ঢাকা থেকে রোমের উদ্দেশ্য যাত্রা শুরু বিমানের ড্রিমলাইনার হংস বলাকা। ঢাকা থেকে যাওয়া প্রথম ফ্লাইটের ২০০ যাত্রী হাততালি দিয়ে নিরাপদ যাত্রা উদযাপন করে। প্রথম ফ্লাইটে থাকা যাত্রী, কর্মকর্তা, সাংবাদিক ও সাধারণ যাত্রীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন প্রবাসীরা।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম বিমানবন্দরে ঢাকা থেকে আগত কর্মকর্তাদের স্বাগত জানান। সংক্ষিপ্ত অনুষ্ঠানে ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে বিমানের প্রথম ফ্লাইটের উদ্বোধন করা হয়।

সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান, মন্ত্রণালয়ের সচিব মো. মোক্কামেল হোসেন, ইতালির চিফ এভিয়েশন অফিসার ইভান বাসসাতো, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিম।

অন্য এয়ারলাইন্সগুলোর সঙ্গে তাল মিলিয়ে বিমানেও যাত্রী সেবার মান বাড়ানোর কথা বলেন ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া বিমানের বহরে আরো উড়োজাহাজ বাড়ানোসহ অস্ট্রেলিয়া ও ইউরোপের গন্তব্যগুলোতেও ফ্লাইট চালুর আশার কথাও জানান তিনি।

আগামী পহেলা এপ্রিল থেকে গ্রীষ্মকালীন সূচি অনুযায়ী প্রতি সোম, মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা থেকে রাত ৪টায় যাত্রা করে রোমে পৌঁছাবে সকাল ১০ টা ১০ মিনিটে। আর রোম থেকে স্থানীয় সময় সকাল ১১ টা ৪৫ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে পরের দিন রাত ১২ টা ৩০ মিনিট।

আর প্রতি ফ্লাইট চালানো হবে বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দিয়ে। 

ঢাকা থেকে রোমে বিমানের প্রথম ফ্লাইট চালু হয় ১৯৮১ সালের এপ্রিলে। কিন্তু লোকসানের কারণে ২০১৫ সালের ছয় এপ্রিল থেকে রোম ফ্লাইট বন্ধ করে দেয় বিমান।

এর আগে ২০০৫ সালে বিমানের ইউরোপ,যুক্তরাষ্ট্র,মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন জায়গায় বিমানের মোট ৩১টি রুট চালু ছিল। তখন বেশিরভাগ উড়োজাহাজ ছিল ভাড়া নেয়া।

এখন বিমানে ১৬টি বোয়িংসহ ২১টি নতুন উড়োজাহাজ রয়েছে। তাই আস্তে আস্তে বিমানের নতুন রুটও চালু করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের পরবর্তী গন্তব্য মালদ্বীপ ও চীনের কুনমিং।  

আরবি
‘অনিবার্য পরিচালনগত কারণ’ দেখিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে চলাচলকারী নিজেদের সব ধরণের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার...
জাতীয় পতাকাবাহী এয়ারলাইন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকীকরণ ও সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এয়ারবাস’-এর কাছ থেকে ১০টি...
জাতীয় পতাকাবাহী সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-এর বহর সম্প্রসারণে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘বোয়িং’ ও ইউরোপীয় ‘এয়ারবাস’ থেকে উড়োজাহাজ কেনা নিয়ে ভূ-রাজনৈতিক ও বাণিজ্যিক আলোচনার...
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর