বিআরটিসির ঈদের টিকেট বিক্রি শুরু

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৯:৪৭ এএম

ঈদযাত্রার আগাম টিকেট বিক্রি শুরু করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বা বিআরটিসি। রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাটি ঈদ ঘিরে চালু করতে যাচ্ছে বিশেষ সার্ভিস।

মঙ্গলবার সকাল থেকে বিআরটিসির বিভিন্ন কাউন্টার থেকে ঈদের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে বলে জানিয়েছেন করপোরেশনের এক কর্মকর্তা।

সিটি সার্ভিসের জন্য সীমিত সংখ্যক বাস রেখে বাকিগুলো ঈদযাত্রায় নামানোর পরিকল্পনা করছে সরকারি এ সংস্থাটি। আর ভাড়া নেয়া হবে সরকার নির্ধারিত হারে।

বিআরটিএর চেয়ারম্যান তাজুল ইসলাম বলেছেন, ঈদে বাড়তি ভাড়া নেওয়া ঠেকাতে, মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত।

এবারে ঈদযাত্রা উপলক্ষে আগে থেকেই প্রস্তুতি নিয়েছে বিআরটিসি। বাসগুলোর নানা রকম সংস্কার করা হয়েছে। শেষ মুহূর্তে ঝালিয়ে নেয়া হচ্ছে ইঞ্জিনসহ গাড়ির সব ধরনের কাজ। ঈদযাত্রা সামনে রেখেই এমন কর্মযজ্ঞ চলছে বিআরটিসির কারখানাগুলোতে।

বিআরটিসি’র চেয়ারম্যান বলছেন, এবার ঈদাযাত্রায় অন্য বারের তুলনায় বেশী বাস নামানোর পরিকল্পনা নেয়া হয়েছে। বাড়ানো হচ্ছে বাসের ট্রিপও।

আর যাত্রী চাপ মোকাবেলায় প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জেলায় গাড়ি সরবরাহ করবে বিআরটিসি। রাজধানীতে চলা বেশিরভাগ বাসই পাঠানো হবে দুরপাল্লায়।

এদিকে ঈদে সড়কে যে কোনো নৈরাজ্য ঠেকাতে বরাবরের মতো মাঠে থাকবে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। টার্মিনালে ও সড়ক মহাসড়কে সিসি ক্যামের মাধ্যমে কেন্দ্রীয় ভাবে চলবে নজরদারি।

ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ এপ্রিল শুরু হবে বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস, চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।

কোন ডিপোতে কোন রুটের টিকেট

ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) থেকে অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

মতিঝিল বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, লালমনিরহাট।

কল্যাণপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে আরিচা, পাটুরিয়া, ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল।

গাবতলী ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ, পাটুরিয়া।

জোয়ারসাহারা বাস ডিপোর নিয়ন্ত্রণ থাকবে রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ, বরিশাল, বগুড়া।

মিরপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মাওয়া, পাটুরিয়া, সিরাজগঞ্জ, বগুড়া, গোপালগঞ্জ, ভাটিয়াপাড়া, ময়মনসিংহ।

মোহাম্মদপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, নওগাঁ, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, পাটুরিয়া, বরিশাল, গোপালগঞ্জ।

গাজীপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ময়মনসিংহ, রংপুর, পাবনা, বগুড়া, খুলনা, ঠাকুরগাঁ ও কুড়িগ্রাম।

যাত্রাবাড়ি বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, ভাঙ্গা, ফরিদপুর, বরিশাল।

নারায়ণগঞ্জ বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, কুষ্টিয়া, জামালপুর, নওগাঁ, গোপালগঞ্জ, মাদারিপুর, রাজশাহী, ভাঙ্গা, নেত্রকোণা।

কুমিল্লা বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে সিলেট, সুনামগঞ্জ।

নরসিংদী বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে স্বরুপকাঠি, রংপুর, নওগাঁ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, বগুড়া।

সিলেট বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ময়মনসিংহ, রংপুর, লক্ষ্মীপুর রুটের বাস।

দিনাজপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা-দিনাজপুর।

সোনাপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, বরিশাল, ময়মনসিংহ।

বগুড়া বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে যশোর, রংপুর, বরিশাল।

রংপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে পঞ্চগড়, রংপুর, লালমনিরহাট, নারায়ণগঞ্জ, পিরোজপুর।

খুলনা বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, কিশোরগঞ্জ, ঢাকা।

পাবনা বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে গাজীপুর, কুষ্টিয়া, ঢাকা।

ময়মনসিংহ বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে গাইবান্ধা (সুন্দরগঞ্জ), ঠাকুরগাঁও, লালমনিরহাট, শেরপুর, ঘাটাইল, সিলেট, ঢাকা।

চট্টগ্রাম বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, বরিশাল, ভোলা।

টুঙ্গীপাড়া বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা, চিলমারি, পাটগাতি।

বরিশাল বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা, রংপুর, কুয়াকাটা রুটের বাস। 

আরবি
ঈদুল আজহার ছুটির আগে শেষ কার্যদিবসে রাজধানীর রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে ঘরমুখী মানুষের ভিড় তুলনামূলকভাবে বাড়তে শুরু করেছে। ঈদযাত্রার চাপ পুরোপুরি শুরু না হলেও সোমবার কিছু ট্রেন নির্ধারিত সময়ের...
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
পবিত্র ঈদুল ফিতরে দেশের ঈদযাত্রায় বেশ কিছু অব্যবস্থাপনা ছিল বলে স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে আগামী ঈদে এই চ্যালেঞ্জ মোকাবিলায় যান ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানোর...
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এবারের ঈদযাত্রা অন্য যেকোনো সময়ের চেয়ে স্বস্তিদায়ক ছিলো।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর