ষড়ঋতুর দেশ এখন চার ঋতুর চক্রে

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৮:০১ পিএম

ষড়ঋতুর দেশ হিসেবে এতোদিন বাংলাদেশের পরিচিতি থাকলেও, বাস্তবে তা আর পাওয়া যাচ্ছে না। দেশে এখন চার ঋতুর চক্র চলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আবহাওয়া ও পরিবেশবিদরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতের প্রভাব পড়েছে দেশের ঋতু বৈচিত্র্যে। কাগজে কলমে ছয় ঋতুর দেশ হলেও প্রকৃতপক্ষে এখন চার ঋতুর প্রভাব লক্ষ করা যাচ্ছে বাংলাদেশে, যার সরাসরি প্রভাব পড়েছে কৃষি খাতে।

আর কৃষকরা বলছেন, অসময়ে বৃষ্টি অতিরিক্ত রোদ হওয়া, আর মাটির গুণ কমে যাওয়ার প্রভাব সরাসরি পড়ছে ফসলের উৎপাদনে।

বাংলার বহু পরিচিত খনার বচন হলো- ‘যদি হয় চৈতে বৃষ্টি, তবে হবে ধানের সৃষ্টি’। এই হিসাবে, এবার দেশে ধানের উৎপাদন ভালো হওয়ার কথা।

কিন্তু কৃষকরা বলছেন, বিষয়টা মোটেও তেমন না। আবহাওয়া এখন বৈরী। অসময়ে যেমন বৃষ্টি হচ্ছে, তেমনি প্রয়োজনের সময় মিলছে না পানি।

রোদের তাপও অস্বাভাবিক। আর এতে কমছে মাটি ও পানির গুণাগুণ। তাই ফসল উৎপাদন হয়ে পড়েছে কৃত্রিম সার আর ওষুধ নির্ভর।

কিছুদিন আগে হঠাৎ বৃষ্টির কথা উল্লেখ করে কেরানীগঞ্জের এক কৃষাণি একাত্তরকে বলেন, এই দিনে মানুষ বৃষ্টির জন্য কাঁদছে। কিন্তু এখন বৃষ্টি হচ্ছে।

আরেক কৃষক হঠাৎ বৃষ্টি আর তীব্র তাপপ্রবাহের কথা উল্লেখ করে বলেন, কৃষিকাজ করি অনেকদিন। কিন্তু এই রকম অবস্থা দেখি নাই।

জলবায়ু পরিবর্তনের এই যখন অবস্থা, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে দেশে এখন কয়টি ঋতু চক্র চলছে?

প্রান্তিক এক কৃষক, যিনি বারোমাসই ফসল উৎপাদনে জড়িত, তিনি বলছেন, দেশে এখন মূলত তিনটি ঋতু, চারটাও ঋতুও নেই। সব পাল্টে গেছে।

আর আবহাওয়াবিদরা বলছেন, বাংলাদেশে এখন স্পষ্টতই চার ঋতুর প্রভাব চলছে। এগুলো হলো- গরম বা গ্রীষ্মকালীন আবহাওয়া, বৃষ্টি বা বর্ষাকালীন মৌসুম, বর্ষা পরবর্তী মৌসুম ও শীতকাল।

আবহাওয়াবিদ আব্দুর রহমান খান, আবহাওয়ার চরিত্র অনুযায়ী আমরা বিশ্লেষণ করে বলে থাকি দেশে এখন চার ঋতু।

ঋতু পরিবর্তনের এই দায় প্রধানত দূষণের। পরিবেশের উপর মানবসৃষ্ট দূষণের সেই দায় কড়ায় গণ্ডায় ফিরিয়ে দিচ্ছে প্রকৃতি।

বাতাসে বাড়ছে কার্বনের উপস্থিতি। পলিথিনের মতো ক্ষতিকর আবর্জনা দীর্ঘ মেয়াদি দূষণ ঘটাচ্ছে মাটি ও পানির। বিশ্বজুড়েই চলছে একই অবস্থা। সেই প্রভাবও পড়ছে দেশের জল হাওয়ায়।

তাই বৈশ্বিক দূষণে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায়ও শীর্ষ সারিতেই বাংলাদেশের অবস্থান।

তাই কৃষির উৎপাদন অব্যাহত রাখতে বিজ্ঞানীরাও অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানালেন কৃষি অর্থনীতি বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক।

বলেন, কৃষি বাঁচাতে ঋতু পরিবর্তন ও আচরণের সাথে সাথে বিজ্ঞানীরাও চেষ্টা করছেন, কীভাবে এখানে নতুন নতুন জাত ও ধরণ দেওয়া যায়।  

তবে বড় বড় শহরে পাঁচ তারকা হোটেলের জলবায়ু পরিবর্তন নিয়ে যে আলাপই হোক না কেনো, পরিবর্তনের অভিঘাতের সরাসরি শিকার সাধারণ খেটে খাওয়া কৃষক।

 

 

আরবি
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সঙ্কেত...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
টানা কয়েকদিনের দুর্বিসহ বৃষ্টির পর রাজধানীর ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলের সাতসকাল থেকেই ঝলমলে রোদের দেখা মিলেছে। সকাল থেকেই টানা রোদ পেয়ে একরকম গা ঝাড়া দিয়ে উঠেছেন দেশের মানুষ, ফেলছেন স্বস্তির...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর