অর্থ ছাড় না দেয়ায় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যাহত

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৮:৩৫ পিএম

অর্থ মন্ত্রণালয় টাকা ছাড় না করায়, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না বলে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ‍তিনি জানান, জ্বালানি কেনা ও বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া পরিশোধের জন্যই টাকার দরকার। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই খাতের কর্তাব্যক্তিদের অনিয়মের কারণেই অযৌক্তিক ব্যয় বেড়েছে।

গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা বাড়ার সাথে সাথে উৎপাদন ঘাটতির কারণে সারা দেশেই বেড়েছে লোডশেডিং। সরকারি হিসেবে চাহিদা প্রায় সাড়ে ১৭ হাজার মেগাওয়াট। কিন্তু দিনে উৎপাদন ১২ হাজার ও সন্ধ্যায় ১৪ হাজার মেগাওয়াট। যদিও বেসরকারি হিসাবে এই ঘাটতি আরও বেশি। গ্রামে দিনের বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকেনা। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের।

এদিকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত জ্বালানির বকেয়া ও বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া বিল ৪০ হাজার কোটি টাকারও বেশি। এরিমধ্যে অর্থ মন্ত্রণালয়কে এই বিল পরিশোধে বলা হয়েছে। টাকা ছাড় পেলে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে সমস্যা হবেনা বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, আমরা প্রস্তুত। আমাদের পাওয়ার প্ল্যান্ট আছে, আমাদের ট্রান্সমিশন লাইনও আছে। আসল কাজ হলো, জ্বালানি সময়মতো সাপ্লাই করা।

বর্তমানে বিদ্যুতের উৎপাদন সক্ষমতা প্রায় ২৬ হাজার মেগাওয়াট। এই সক্ষমতার বিপরীতে ক্যাপাসিটি পেমেন্ট গুণতে হয় সাধারণ মানুষকে। কিন্তু তারপরও বিদ্যুৎ না পাওয়া অন্যায়। পরিস্থিতি উত্তরণে অযৌক্তিক ব্যয় বন্ধ করার পরামর্শ কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলমের।

তিনি বলেন, যে অবকাঠামো সেবা দিবে না, সে অবকাঠামোর জন্য ব্যায় বা তার জন্য ভাড়া ভোক্তা দিবে না। এটা আইন দ্বারা নিশ্চিত করতে হবে। সাংঘর্ষিক অবস্থায় কিছু রেখে ঘাটতি পূরণ করা যাবে না।

এদিকে ন্যাশনাল লোড ডেসপাস সেন্টার-এনএলডিসির সাথে সবগুলো বিদ্যুৎ কেন্দ্র যুক্ত না থাকায় বিদ্যুৎ খাত নিরাপত্তাহীনতায় আছে বলেও মনে করেন তিনি।

 

একাত্তর/আরএ
বাংলাদেশে বাণিজ্যিক যৌন শোষণের শিকার হচ্ছে প্রায় ৩০ হাজার কন্যা শিশু, যার বড় একটি অংশই জীবনের প্রারম্ভে বা অপ্রাপ্তবয়সে এই অন্ধকার জগতে পা রাখতে বাধ্য হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ট্রাফিকিং...
নতুন করে বৈধ অস্ত্রের লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। গত ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকদের কাছে আবেদন যাচাই-বাছাইয়ের নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু...
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট আবারও বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর