গরমে চরম ভোগান্তিতে শ্রমজীবী মানুষ

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৪:৩২ পিএম

চলমান তীব্র তাপপ্রবাহ ও প্রচণ্ড গরমে চরম ভোগান্তিতে পড়েছেন সারাদেশের শ্রমজীবী মানুষ। তারপরও জীবিকার তাগিদে তাদের প্রতিদিনই কাঠফাটা রোদে রাস্তায় নামতে হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের ওপর দিয়ে বয়ে চলা মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ থাকবে আরও কয়েকদিন।

সোমবার দেশের ১৫ অঞ্চলের তাপমাত্রা ছিলো ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। বেলা তিনটায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড হয় ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ। এছাড়াও যশোর ও রাজশাহীতে তাপমাত্রা ছিলো ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি।

ঊর্ধ্বমুখী তাপমাত্রায় বেশিক্ষণ বাইরে কাজ করা যাচ্ছে না। সুযোগ পেলেই ছায়া খুঁজে নিচ্ছেন শ্রমজীবী মানুষেরা। অনেক প্রাণ জুড়াচ্ছেন নদীর কাছাকাছি গিয়ে।

সোমবার যশোরে প্রাথমিক বিদ্যালয় খোলা থাকলেও উপস্থিতি ছিলো খুবই কম। দাপ্তরিক ছাড়া জেলার বেশিরভাগ মানুষ প্রাত্যহিক কাজ সারছেন বিকেলে। 

ময়মনসিংহেও গরমে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। গরম থেকে স্বস্তি পেতে অনেকে ভিড় করছেন শরবত ও জুসের দোকানে। 

বরিশালের গ্রামগুলোতে গরমের পাশাপাশি ঘনঘন লোডশেডিং বাড়িয়েছে দুর্ভোগ। এছাড়া দিনের বেলা রাস্তায় লোক কমে যাওয়ায় কমে গেছে রিকশাচালকদের আয়। 

নোয়াখালীতে বিশেষ কাজ ছাড়া বিকেল পর্যন্ত কেউ বাইরে বের হচ্ছে না। যারা বের হচ্ছেন গরমে স্বস্তি পেতে ছুটছেন শরবতের দোকানগুলোতে। 

জামালপুরে গরমের পাশাপাশি লোডশেডিংয়ে বাড়িয়েছে ভোগান্তি। সড়কে বের হয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। 

মেহেরপুরে তীব্র তাপ প্রবাহ চলতে থাকায় বোরো ধান ক্ষেত শুকিয়ে যাচ্ছে। অতিরিক্ত সেচ দিয়েও ক্ষেতে পানি ধরে রাখতে পারছেন না কৃষকরা। এতে পাটসহ অন্যান্য ফসল আবাদ নিয়েও শঙ্কায় কৃষক। 

সোমবার আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিস বলছে, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং খুলনা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের উপরি দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ জেলাসহ বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকবে।

আরবিএস
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
চলমান গ্রীষ্ম মৌসুমে তাপমাত্রা অত্যধিক বৃদ্ধির ফলে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় সরকার চাহিদা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ...
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং নিজের...
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দেশের বিভিন্ন শ্রেণির এক হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর