শ্যামলকে শপথ পড়ালেন প্রধানমন্ত্রী 

আপডেট : ০৬ মে ২০২৪, ০২:৩১ পিএম

উপনির্বাচনে বিজয়ী হওয়া লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলকে শপথ পড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানকে শপথ পড়ান তিনি। এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত তিন এপ্রিল লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আবু বক্কর সিদ্দিক শ্যামল ২৮২ ভোট পেয়ে বিজয়ী হন।

জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান পদত্যাগ করে দ্বাদশ সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ (সদর) আসন থেকে এমপি নির্বাচিত হলে পদটি শূন্য হয়ে যায়।

উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হলে পাঁচজন প্রার্থী হন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ ছেড়ে জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ৯ ভোটের ব্যবধানে বিজয়ী হন আবু বক্কর সিদ্দিক শ্যামল।

আরবি
নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন মন্ত্রণালয় তাদের মতামত ও পর্যালোচনায় স্পষ্ট জানিয়েছে, সংবিধানের নিয়ম ও ধারা...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে নতুন সরকারের পথচলা। দিনের হিসেবে নয়, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন সংসদ সদস্য ও মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। মঙ্গলবার সকাল ১০টায় সংসদ...
আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। ওই দিন সকাল ১০টায় সংসদ সদস্যরা এবং বিকেল চারটায় সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর