দুুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ২০ শতাংশ: ইসি

আপডেট : ০৮ মে ২০২৪, ০২:১৬ পিএম

দেশের ১৩৯ উপজেলায় প্রথম ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বুধবার সকাল আটটা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেলে চারটা পর্যন্ত।

এদিন দুপুর একটায় নির্বাচন ভবনে ইসি সচিব জাহাংগীর আলম জানান, প্রথম ধাপের উপজেলা নির্বাচনে দুপুর ১২টা পর্যন্ত ১৫ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে।  

তিনি জানান, বগুড়ায় একজন প্রিজাইডিং অফিসার জাল ভোটে সহযোগিতা করায় গ্রেফতার করা হয়েছে। এছাড়া খাগড়াছড়ির একটি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।

কিছু এলাকায় বিশৃঙ্খলার খবর জানিয়ে তিনি বলেন, কেন্দ্রের বাইরের দায়িত্ব ইসির নয়। এছাড়া বৈরি আবহাওয়া কারণে সকালে ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিলো।

সচিব জানান, দুপুর দুইটা থেকে চারটা পর্যন্ত ভোট বেশি পড়ে। ভোট শেষে প্রকৃত চিত্র জানানো যাবে। আমরা শঙ্কা করেছিলাম ইভিএম হয়তো ঠিকমতো কাজ করবে না। কিন্তু আল্লাহর রহমতে ভালোভাবে কাজ করছে। আল্লাহ অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভোটগ্রহণ নির্বিঘ্নে চলছে।

১৩৯টি উপজেলা পরিষদে প্রতিটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এক হাজার ৬৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান ৬২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন। 

প্রথম ধাপে চেয়ারম্যান পদে আট, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ করে অর্থাৎ ২৮ জন ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

 ইসির তথ্য অনুযায়ী, উপজেলায় দুই কোটি ৮০ লাখের বেশি মানুষ এই পর্বে ভোটাধিকার প্রয়োগ করবে।

একাত্তর/এসি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর