চলতি মেয়াদেই তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন প্রক্রিয়া চূড়ান্ত

আপডেট : ০৯ মে ২০২৪, ০৬:০৯ পিএম

বর্তমান তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিছু দুর্বলতা থাকায় শতভাগ ধুমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করা যাচ্ছে না। সরকারের চলতি মেয়াদেই তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন প্রক্রিয়া চূড়ান্ত করার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

তামাক ব্যবহারজনিত মৃত্যুরোধ ও ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি জনস্বাস্থ্য রক্ষায় সংশোধনী আনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের প্রতিটি রোগী কেমোথেরাপি গ্রহণ করছেন । অনেকের রেডিওথেরাপিরও প্রয়োজন পড়ছে।

সম্প্রতি এই প্রতিষ্ঠানের গবেষণায় উঠে এসেছে, হাসপাতালে আসা রোগীদের মধ্যে ফুসফুসের ক্যান্সার আক্রান্তের সংখ্যাই বেশি। আর এজন্য প্রধানত দায়ী ধূমপানসহ তামাকের ব্যবহার। হাসপাতালটিতে ভর্তি ক্যান্সার আক্রান্ত পুরুষদের ৭১ শতাংশই ধূমপায়ী আর বাকী ২৫  শতাংশ কোন না কোন সময় ধূমপায়ী ছিলেন।

২০১৩ সালে পাশ হওয়ায় তামাক নিয়ন্ত্রণ আইনটি কিছু  দুর্বলতার কারণে তা পুরাপুরি বাস্তবায়ন হচ্ছে না। এজন্য এবারের সংশোধনীতে পাবলিক প্লেসে ধূমপান পুরোপুরি নিষিদ্ধের প্রস্তাব করা হয়েছে। থাকবে না ধূমপানের জন্য নির্ধারিত স্থান স্মোকিং জোনও।

তামাকজাত পণ্যের মোড়ক প্রদর্শন ৯০ শতাংশ জুড়ে থাকবে সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তা। সিএসআর বা সামাজিক দায়বদ্ধতা কর্মসূচিতে তামাক কোম্পানির অংশগ্রহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার প্রস্তাবও করা হয়েছে।

বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জানান, অন্য কোনো আইনের সাথে এটা সাংঘর্ষিক কি না বা সংজ্ঞা নিয়ে কোনো সমস্যা আছে কি না, তারপর অন্য আইনের ওপর এ আইন প্রাধান্য পাবে কি না- এরকম কিছু কারিগরি পদক্ষেপ এখনও বাকি। তবে যত দ্রুত সম্ভব এ আইনটি নিয়ে আসার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান তিনি।

বাধা মোকাবেলা করে চলতি মেয়াদেই তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধন হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানান, তামাক নিয়ন্ত্রণ আইন সত্যিই খুবই জরুরি। তামাক নিয়ন্ত্রণ আইনটির পর্যালোচনা চলছে এবং প্রয়োজনীয় সংশোধনীসহ দ্রুতই কার্যকর করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ ক্যান্সার সোসাইটির ২০১৮ সালের এক গবেষণা অনুযায়ী, তামাকজনিত রোগ, পুঙ্গত্ব ও মৃত্যুজনিত বছরে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ হাজার কোটি টাকার বেশি।

 

একাত্তর/জো
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় অবদানের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে বিশেষ অভিনন্দন জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর