প্রযুক্তি, শিক্ষা ও প্রশিক্ষণে সহযোগিতার আগ্রহ ফ্রান্সের

আপডেট : ১৩ মে ২০২৪, ১২:১১ পিএম

প্রযুক্তি খাত, শিক্ষা ও প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতা করার আগ্রহ জানিয়েছে ফ্রান্স। 

সোমবার সকালে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সাক্ষাৎ শেষে এই আগ্রহের কথা জানিয়েছে ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই।

বৈঠক প্রযুক্তি খাতসহ অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে দুই দেশে এক সঙ্গে কাজ করার ব্যাপারে আলোচনা হয়েছে।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী পলক জানান, প্রযুক্তি শিক্ষা ও প্রশিক্ষণে সহযোগিতা বৃদ্ধি করতে দুই দেশ কাজ করবে। এয়ারবাস থেকে প্রযুক্তি শিক্ষায় আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশকে। ভবিষ্যতে স্যাটেলাইট এক সঙ্গে তৈরিতে দুই দেশ একযোগে কাজ করবে বলেও জানান তিনি।

 

একাত্তর/এসি
জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি...
ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে শুনানি আজ। 
হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।
আবারও আলোচনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এবার বোবা হয়ে দোয়া চেয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন।
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর