নতুন অর্থবছরে সংসদের জন্য বরাদ্দ ৩৪৭ কোটি টাকা

আপডেট : ২৮ মে ২০২৪, ০৮:৩৯ পিএম

জাতীয় সংসদের জন্য আসন্ন ২০২৪-২৫ অর্থ বছরে খাতে ৩৪৭ কোটি ১৩ লাখ টাকার বাজেট অনুমোদন দেয়া হয়েছে।

মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ সচিবালয় কমিশনের ৩৫তম বৈঠকে এ বাজেট অনুমোদন দেয়া হয়।

নতুন অর্থ বছরের বাজেট অনুমোদন ছাড়াও চলতি ২০২৩-২৪ অর্থ বছরের সংশোধিত বাজেট অনুমোদন দেয়া হয়।

সার্বভৌম প্রতিষ্ঠান জাতীয় সংসদে সংশ্লিষ্টদের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য প্রতিবছরই কমিশন বৈঠকে বাজেট বরাদ্দ অনুমোদন দেয়া হয়। পরে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়, চলতি অর্থ বছরের জন্য ৩৩৭ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন দেয়া হয়েছিলো। সংশোধিত বাজেটে ১৩ কোটি টাকার মত কমিয়ে ৩২৪ কোটি ৬৭ লাখ ২১ হাজার টাকার অনুমোদন দেয়া হয়েছে।

এদিকে চলতি অর্থ বছরের মুল বাজেটের তুলনায় নতুন অর্থ বছরের বাজেট ১০ কোটির মত বেড়েছে।

বৈঠকে ২৫-২৬ অর্থবছরে ৩৮২ কোটি ৭৬ লাখ টাকা এবং ২৬-২৭ অর্থবছরে ৪২০ কোটি ৯৭ লক্ষ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।

বৈঠক ‍সূ্ত্রে জানা গেছে, কমিশন সভায় আপ্যায়নসহ বিভিন্ন ধরনের ভাতার পরিমান বর্তমানের চেয়ে ৫০ টাকা করে বেড়েছে।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, কমিশন সভায় সংসদ সচিবালয়ের নতুন অর্থ বছরের বাজেট অনুমোদন ও চলতি অর্থ বছরের সংশোধিক বাজেট অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠকে গত বৈঠকের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রতিততে কমিটি সন্তোষ প্রকাশ করেছে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশন সভায় কমিশনের সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বৈঠকে অংশ নেন।

এছাড়া অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং বিরোধীদলীয় নেতা জিএম কাদের বৈঠকে অংশনেন। চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন।

কেএসএইচ
আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্র এবং সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক,অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোপরি নাগরিকের জীবন হবে নিরাপদ মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়।
কাতারের সাবেক আমির, আধুনিক কাতারের স্থপতি এবং বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই।
দুর্গত মানুষের নিরাপত্তা ও ত্রাণ সহায়তায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর